Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খলনায়ক বৃষ্টি, প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হতচ্ছাড়া বৃষ্টিতে ধুয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের প্লেঅফে ওঠার স্বপ্ন। সোমবার (৫ মে) রাতে লাগাতার বৃষ্টিতে ব্যাট করার সুযোগই পাননি প্যাট কামিন্সরা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন আম্পায়াররা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। আর এক পয়েন্ট পাওয়ায় প্যাট কামিন্সরা ১১ ম্যাচ শেষে গিয়ে দাঁড়ায় সাত পয়েন্টে। […]

মালদায় প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা, মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা,বেসরকারি নার্সিংহোমের সামনে প্রসূতির মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতার পরিবারে ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃতার পরিবারের। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের(Chachal Hospital) সামনে লাগোয়া নার্সিংহোমে। তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। সেখানে চিকিৎসককের খোঁজ চান আত্মীয়রা।পরে ওই চিকিৎসকের চেম্বারের ঢুকে থাকেন।তালা বন্দি গ্রিলের ধাক্কাধাক্কি করতে থাকেন।এক […]

সেলফি তোলার নাম করে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ বাগুইআটির প্রৌঢ়ের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সেলফি তোলার নাম করে হাওড়ার বালি ব্রিজ থেকে সোমবার গঙ্গায় ঝাঁপ এক প্রৌঢ়ের। সোমবার বিকালের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তির নাম তাপস রঞ্জন চক্রবর্তী(Tapas Ranjan Chakraborty) (৫৫)। তিনি বাগুইআটির(Baguiati) নারায়ণতলার শিবশংকর বিল্ডিং – এর বাসিন্দা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশ। খবর দেওয়া হয়েছে […]

আগুনে বোলিং কামিন্সের, দিল্লিকে ১৩৩ রানে বেঁধে রাখল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হারলেই আইপিএল অভিযান কার্যত শেষ। সোমবার (৫ মে) রাতে এমন সমীকরণ নিয়েই রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর শুরুতেই চলতি আইপিএলে প্রথমবারের মতো বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে আবির্ভূত হলেন প্যাট কামিন্সরা। প্রতিপক্ষকে বেঁধে রাখলেন ১৩৩ রানে। হায়দরাবাদ অধিনায়ক কামিন্স চার ওভারে ১৯ রান খরচ […]

বর্ষার আগে পুরসভায় বৈঠক, শহরে প্রবল বৃষ্টিতে একটানা ৫ ঘন্টার বেশি জল জমে থাকবে না দাবি মেয়রের

নিজস্ব প্রতিনিধি: শহরে রুফ টপ নিয়ে আদালতের উপরে ছেড়ে দিলেও নিজের অবস্থানে অনড় থাকলেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার কলকাতা পুরসভায় কলকাতা পুলিশ, সেচ দফতর, সিইএসসি, পোর্ট ট্রাস্ট, পূর্ত, সহ একাধিক দফতরকে নিয়ে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার ,ডি জি সহ বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদ সদস্যরা। বৈঠক শেষে […]

জঙ্গি হামলার জের, সরিয়ে দেওয়া হল পহেলগাঁওয়ের ওসিকে

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ১৪ দিনের মাথায় শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে পহেলগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক (স্টেশন হাউস অফিসার) রিয়াজ আহমেদকে। তাঁকে অনন্তনাগ জেলার পুলিশ লাইনে বদলি করা হয়েছে। পহেলগাঁওয়ের ওসির দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পীর গুলজার আহমেদকে। আজ সোমবার (৫ মে) অনন্তনাগের সিনিয়র পুলিশ সুপার অমৃতপাল সিংয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে […]

শুক্রে বাংলাদেশে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল ‘আপ’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নির্বাচন নিয়ে টালবাহানার মধ্যেই বাংলাদেশ একের পর এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে শুরু করেছে। কয়েক দিন আগেই আত্মপ্রকাশ করেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর আগামী শুক্রবার (৯ মে) আত্মপ্রকাশ করতে চলেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে আরও একটি দল। আজ সোমবার (৫ মে) নতুন দলের […]

এন্টালিতে দিনে দুপুরে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট করে চম্পট দিল দুই দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি: এন্টালিতে ট্যাক্সি থেকে দু কোটি টাকা লুট। বৈদেশিক মুদ্রা আদান-প্রদানকারী সংস্থার দুজন কর্মী একটি ট্যাক্সিতে করে ২কোটি টাকা(2 Cr.) নিয়ে যাচ্ছিলেন। ট্যাক্সিটি মাঝপথে থামিয়ে দুজন দুষ্কৃতী ওই ট্যাক্সিতে উঠে পড়ে এবং অস্ত্র দেখিয়ে ট্যাক্সিটিকে একটি অজানা স্থানে নিয়ে গিয়ে থামায়। এরপর ওই টাকা ভর্তি ব্যাগগুলি লুঠ করে নিয়ে তারা চলে যায়। যে দুজন […]

শিলিগুড়িতে ‘পাকিস্তান মোড়’ এলাকার নাম বদলে রাখা হল ‘ভারত মাতা ‘মোড়

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়িতে পাকিস্তান মোড়।প্রতিবাদে সরব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। নাম বদলে রাখা হল “ভারত মাতা” মোড়(BharatMata Crossing)। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়লো না। এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়াল বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সদস্যরা। অভিযোগ, প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়েই নিজে থেকে ওই মোড়ের নাম বদল করা হয়। আর এতেই ক্ষিপ্ত এলাকাবাসীরা। […]

১৯৭১ সালের পর প্রথম, রাজ্যগুলিকে নিরাপত্তার ‘মহড়া’ চালানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক যুদ্ধ চলাকালীনই আগামী ৭ মে দেশের সবকটি রাজ্যকে নিরাপত্তার ‘নকল মহড়া’ চালানোর নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা বেছে নিতে বৈঠকে মোদি-রাহুল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।   বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের শীর্ষ পদে রয়েছেন ১৯৮৬ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস প্রবীণ সুদ। ২০২৩ সালের ২৫ মে তিনি অধিকর্তা হিসাবে দায়িত্ব […]

বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার থেকে মুদি দোকানেও মিলবে ওষুধ

নিজস্ব প্রতিনিধি: মুদির দোকানে ওষুধ! শুনেছেন কখনও, আর অবাক হতে হবে না। এবার থেকে মুদির দোকানেও থাকবে ওষুধ। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, যেই সমস্ত ওষুধ প্রেসক্রিসান ছাড়া কেনা যায় সেগুলিকে মুদির দোকানে রাখা যেতে পারে বলে ভাবছে মোদি সরকার। আট থেকে আশি সকলেই জানেন ওষুধ বিক্রি করার জন্য ড্রাগ লাইসেন্স দরকার হয়। আর […]

নববারাকপুরে ৫২ কোটির জলপ্রকল্প’র শিলান্যাস করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : নববারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক ৫২ কোটির জলপ্রকল্প’র। শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার আরও উন্নতিসাধনে প্রতিস্থাপন করা হবে ২ টি ভূগর্ভস্থ রিজার্ভার ও ৩ টি নতুন ওভারহেড ট্যাঙ্ক। সোমবার দুপুরে নববারাকপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী […]

IPL-এর মাঝেই মহম্মদ শামিকে প্রাণনাশের হুমকি, এফআইআর দায়ের

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। তার মাঝেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে প্রাণনাশের হুমকি। উদ্বিগ্ন হয়ে এফআইআর দায়ের করলেন পেসারের ভাই হাসিব।

মুর্শিদাবাদে গিয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, গেলেন মৃৎশিল্পীদের বাড়ি

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে গিয়ে জনসংযোগ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডুমুরজোলা থেকে মু্র্শিদাবাদ গিয়েছেন তিনি। মুর্শিদাবাদে গিয়েই সমস্ত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জনসংযোগের কাজেও নেমেছেন। সোমবার মৃৎশিল্পীদের বাড়িতে গিয়ে তাঁদের অভাব অভিযোগের কথা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃৎশিল্পীদের বাড়িতে গিয়ে তাঁদের হাতের তৈরি মূর্তিও দেখেন। তাদের […]

শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নদীতে স্নান করতেন নেমে তলিয়ে গেল গৃহবধু

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদায়। শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে সোমবার দুপুরেজলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার (Englishbazar P.S.)নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন। বয়স ১৯ বছর। বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায়। […]

চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ-ই বিপাকের মুখে মোহনবাগান দল। এই মুহূর্তে কোনও দেশি ফুটবলার সই করাতে পারবে না এই দল। জানা গিয়েছে, সোমবার মোহনবাগানের কাছে এমনই একটি নির্দেশিকা আসে ফিফা’র তরফ থেকে। সূত্রে জানা গিয়েছে, ফুটবল অন্দরমহলের কিছু সমস্যার জন্যই এই নির্বাসন। মনে করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সেই নির্বাসন উঠে যাবে। তবে ফিফার এই চিঠিকে ঘিরে […]

প্লে-অফে জায়গা পাবে কোন চার দল? AI-এর ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল

ইন্দ্রজি‍ৎ রায়: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) জমে উঠেছে। প্রতিটি ম্যাচের সঙ্গে প্লে-অফে পৌঁছনোর প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। আজ সোমবার (৫ মে) মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এবং দিল্লি ক্যাপিটালস (DC। আর ওই হাই-ভোল্টেজ ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভবিষ্যদ্বাণী করেছে, কোন চারটি দল এবারের প্লে-অফে জায়গা করে নিতে পারে। AI-এর ভবিষ্যদ্বাণী: শীর্ষ চার দল ক্রিকেট […]

মালদা জেলায় ১৮ কিলোমিটার অরক্ষিত ভারত- বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, মালদা: কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় দেশ-জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। কিন্তু শুধু পাকিস্তান(Pakistan) তো নয়। ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের(Bangladesh)।বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারতবিদ্বেষ।বর্তমান বাংলাদেশের পাক প্রীতিও বারবার সামনে এসেছে। তার মাঝেই মালদা জেলায় ১৮ কিলোমিটার অরক্ষিত ভারত – বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক […]

সনাতনী দেখেই জমি-বাড়ি বিক্রি করুন, সৌমিত্র খাঁর বিতর্কিত মন্তব্যে কটাক্ষ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার। এই একই দাবিতে বাঁকুড়ার জেলাশাসক দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি (bjp)। সেখান থেকেই সৌমিত্র খাঁ-র ( soumitra khan) মন্তব্যে শুরু নয়া বিতর্ক। বিজেপি সাংসদ বলেছেন, সনাতনী ছাড়া কাউকে জমি-বাড়ি বিক্রি করতে না। আবার বাড়ি ভাড়া দিলেও দেখে নিতে […]

ভিন রাজ্যের রেশন সামগ্রী পাচার করার আগে নয়াগ্রামে ২৫০০ কেজি সামগ্রী সহ ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভিন রাজ্যে রেশন সামগ্রী পাচার করার আগে ২৫০০ কেজি রেশন সামগ্রী উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার(Nayagram P.S.) পুলিশ।রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া চুনখুলিয়া নাকা পয়েন্টে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম অশোক খামরি। তার বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকার নয়গ্রামে। […]

0:00