সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পঞ্জাবে গ্রেফতার পাক-নাগরিক

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে আরেক পাকিস্তানি নাগরিককে ধরল ভারতীয় সেনাবাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাবঃ ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে আরেক পাকিস্তানি নাগরিককে ধরল ভারতীয় সেনাবাহিনী। সোমবার (৫ মে), পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে গুরুদাসপুর সেক্টরে ধরে পড়েছে ওই পাকিস্তানি। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের সময়ে ওই পাকিস্তানি নাগরিককে পাকড়াও করেছে ভারতীয় সেনাবাহিনী। এই মূহুর্তে ওই পাক-নাগরিক পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। আহত হয়েছেন আরও ২০ জন। হিন্দুদের উপর পাকিস্তানি জঙ্গিদের এমন হত্যালীলার ঘটনায় গোটা দেশ স্তব্ধ। হামলার পর দায়ভার স্বীকার করে নিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করের ছায়াসঙ্গী ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’-এর সদস্যরা। এখন জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এবং এই ঘটনার তদন্তভার নিয়েছে NIA। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ভারতের অবস্থানরত সমস্ত পাক নাগরিককে বের করে দেওয়া হয়েছে। এরপরেও সীমান্তবর্তী এলাকা থেকে সেনাবাহিনীর জালে ধরা পড়ছে পাক নাগরিকরা।

কয়েকদিন আগেই BSF এর হাতে ধরা পড়েছিলেন পাকিস্তান রেঞ্জার্সের একজন জওয়ান। গত শনিবার রাঝস্থান থেকে তাঁকে ধরা হয়েছে। BSF জানিয়েছে, ইচ্ছে করেই ভারতে ঢুকে পড়েছিল ওই পাক জওয়ান। এবারেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন আরও এক পাক নাগরিক। এদিকে পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার জেরে গোটা কাশ্মীর সীমান্ত উত্তপ্ত ঠিকই। কিন্তু কোনও হেলদোল থেকে পঞ্জাব সীমান্তের। কয়েকদিন আগেই অমৃতসর জেলার অন্দরে একটি গ্রাম থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]