আগুনে বোলিং কামিন্সের, দিল্লিকে ১৩৩ রানে বেঁধে রাখল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হারলেই আইপিএল অভিযান কার্যত শেষ। সোমবার (৫ মে) রাতে এমন সমীকরণ নিয়েই রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর শুরুতেই চলতি আইপিএলে প্রথমবারের মতো বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে আবির্ভূত হলেন প্যাট কামিন্সরা। প্রতিপক্ষকে বেঁধে রাখলেন ১৩৩ রানে। হায়দরাবাদ অধিনায়ক কামিন্স চার ওভারে ১৯ রান খরচ করে তুলে নেন তিন উইকেট।

ঘরের মাঠে টস জিতে এদিন প্রথমে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের আগুনে বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির টপ অর্ডার ব্যাটিং। ইনিংসের প্রথম বলেই ওপেনার করুণ নায়ারকে শূন্য রানে ফিরিয়ে দিল্লিকে প্রথম ধাক্কা দেন কামিন্স। সেই ধাক্কা সামলে ওঠার আগে তৃতীয় ওভারে কামিন্সের বলে সাজঘরের পথ ধরেন ফ্যাপ ডু প্লেসিস। তিনি করেন মাত্র ৩ রান। পঞ্চম ওভারে বল করতে এসে অভিষেক পোড়েলকে (১০ বলে ৮ রান) ফিরিয়ে ফের ধাক্কা দেন কামিন্স। ষষ্ঠ ওভারে হর্ষল পটেলের বলে সাজঘরের পথ ধরেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তিনি করেন ৭ বলে ৬ রান। প্রথম পাওয়ার প্লে-র মধ্যেই ২৬ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি।

ওই বিপর্যয় থেকে উদ্ধারের জন্য যার মুখাপেক্ষী ছিলেন দিল্লির সমর্থকরা, সেই লোকেশ রাহুলও হতাশ করেন। দলকে গভীর হতাশার মধ্যে নিমজ্জিত করে জয়দেব উনাদকটের বলে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। আউটের আগে করেন ১৪ বলে ১০ রান। এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে হায়দরাবাদের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন ত্রিস্তান স্টাবস ও বিপরাজ নিগম। দুজনে দাঁতে-দাঁত চেপে ক্রিজে আঁকড়ে থেকে রান মেশিনকে সচল করার চেষ্টা করেন। ভালই খেলছিলেন দুজনে। ১৩তম ওভারে জিশান আনসারির বলে রান নিতে গিয়ে অনিকেত বর্মার ছোড়া বলে আউট হয়ে যান বিপরাজ (১৮)। ভেঙে যায় ৩৩ রানের জুটি। আট নম্বরে নেমে হায়দরাবাদের বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন আশুতোষ শর্মা। তিনি ও স্টাবস মিলে দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। শেষের দিকে হাত খুলে খেলতে থাকেন স্টাবসও। দুজনে ৪৫ বলে ৬৬ রান যোগ করেন। শেষ ওভারে আশুতোষকে (২৫ বলে ৪১) থামান এসান মালিঙ্গা। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৩৩ রান তুলতে সক্ষম হয় দিল্লি। স্টাবস ৪১ রানে ও মিচেল স্টার্ক ১ রানে অপরাজিত থাকেন।

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

‘ডু-অর-ডাই’ ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ

‘বাঁচা-মরার’ ম্যাচে বুধে হার্দিকদের মুখোমুখি প্যাট কামিন্সরা

 ঘরের মাঠে জয়ের মুখ দেখবে মুম্বই নাকি বাজি মারবে সানরাইজার্স হায়দরাবাদ?

মুখোমুখি হায়দরাবাদ ও পঞ্জাব, বাজিমাত করবে কারা?

রাহুল ঝড়ে উড়ে গেল বেঙ্গালুরু, অপরাজিত রইল দিল্লি

বৃহস্পতিবার ইডেনে কলকাতা-হায়দরাবাদ দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে রাহানেরা

হায়দরাবাদের মুখোমুখি লখনউ, পরিসংখ্যানে কারা এগিয়ে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]