মালদা জেলায় ১৮ কিলোমিটার অরক্ষিত ভারত- বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্কিত এলাকাবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় দেশ-জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। কিন্তু শুধু পাকিস্তান(Pakistan) তো নয়। ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের(Bangladesh)।বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারতবিদ্বেষ।বর্তমান বাংলাদেশের পাক প্রীতিও বারবার সামনে এসেছে। তার মাঝেই মালদা জেলায় ১৮ কিলোমিটার অরক্ষিত ভারত – বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে।

ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদায় ১৭২ কিলোমিটার। তার মধ্যে ৩২ কিলোমিটার নদীপথ। সেখানে ১৮ কিলোমিটার সীমান্তে নেই কোন কাঁটাতার। ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে। চলে গরু পাচার। এমন অভিযোগ আগেও উঠেছে। কিন্তু বর্তমানে জেলার মানুষের আশংকা অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে।

সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ।জারি করা হয়েছে হাই এলার্ট। বেড়েছে নজরদারি। কিন্তু তবুও আতঙ্ক পিছু ছাড়ছে না মালদার সাধারণ মানুষজনের। ক্রমাগত পাকিস্তানের আচরণ এবং বাংলাদেশের উস্কানি চিন্তার ভাঁজ ফেলেছে মালদা সীমান্তের বাসিন্দাদের।মালদা সীমান্তবর্তী এলাকা গুলিতে যেসব জায়গা অসুরক্ষিত সেখানে দিনের পাশাপাশি রাতেও চলছে টহলদারি। বাড়ানো হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর সংখ্যা। শক্তিশালী দূরবীন ও সার্চলাইট নিয়ে প্রতিমুহূর্তে বিএসএফের পুরুষ এবং মহিলা জওয়ানরা টহল দিচ্ছে এইসব এলাকায়।বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই যেসব জায়গায় সীমান্তে কাঁটা তারের বেড়া নেই ,সেই সব এলাকা গুলিতেও নতুন করে কাঁটা তারের বেড়া দেওয়া হবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]