এন্টালিতে দিনে দুপুরে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট করে চম্পট দিল দুই দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: এন্টালিতে ট্যাক্সি থেকে দু কোটি টাকা লুট। বৈদেশিক মুদ্রা আদান-প্রদানকারী সংস্থার দুজন কর্মী একটি ট্যাক্সিতে করে ২কোটি টাকা(2 Cr.) নিয়ে যাচ্ছিলেন। ট্যাক্সিটি মাঝপথে থামিয়ে দুজন দুষ্কৃতী ওই ট্যাক্সিতে উঠে পড়ে এবং অস্ত্র দেখিয়ে ট্যাক্সিটিকে একটি অজানা স্থানে নিয়ে গিয়ে থামায়। এরপর ওই টাকা ভর্তি ব্যাগগুলি লুঠ করে নিয়ে তারা চলে যায়। যে দুজন কর্মচারী ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। যে এলাকায় ট্যাক্সিটি নিয়ে গিয়ে ওই টাকা লুট করা হয়েছে, সেই এলাকার আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV) ফুটেজ এন্টালি থানা খতিয়ে দেখছে।

একই সঙ্গে লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররাও এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিদেশী মুদ্রা আদান-প্রদানকারী সংস্থার দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে যে ট্যাক্সিটি থেকে এই টাকা লুটের ঘটনা ঘটেছে সেই ট্যাক্সিটি সন্ধান পুলিশ এখনো পায় নি। ওই ট্যাক্সিটি সন্ধান পাওয়ার পর ট্যাক্সির চালককে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ওই দুই কর্মচারী এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে তার দুষ্কৃতীরা কি করে আগাম জানতে পারলো তা জানতে সূত্র খুঁজছে পুলিশ।

সোমবার দিনে দুপুরে শহরের বুকে ট্যাক্সি(Taxi) থেকে এই বিপুল পরিমাণ টাকা লুটের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আচমকা চলন্ত ট্যাক্সি থামিয়ে কি করে দুজন দুষ্কুতি তাতে উঠে পড়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্যাক্সিকে অজানা জায়গায় নিয়ে গিয়ে ওই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে চম্পট দিল। এই গোটা বিষয়টি ভাবাচ্ছে গোয়েন্দাদের। ওই দুই কর্মচারীকে বেশ কিছু দুষ্কৃতীদের ছবি দেখানো হয়েছে। যাদের কাছ থেকে টাকা লুট করেছে তাদের মুখে বিবরণ শুনে পুলিশ দুষ্কৃতিদের মুখের স্কেচ তৈরি করছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]