ভিন রাজ্যের রেশন সামগ্রী পাচার করার আগে নয়াগ্রামে ২৫০০ কেজি সামগ্রী সহ ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভিন রাজ্যে রেশন সামগ্রী পাচার করার আগে ২৫০০ কেজি রেশন সামগ্রী উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার(Nayagram P.S.) পুলিশ।রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া চুনখুলিয়া নাকা পয়েন্টে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম অশোক খামরি। তার বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকার নয়গ্রামে। সোমবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে (Jhargram Court)পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে, রবিবার বিকেলে একটি পিকআপ ভ্যানে ২৫০০ কেজি রেশন সামগ্রী নিয়ে বেলিয়াবেড়া থানার (Beliabera P.S.)রান্টুয়া এলাকা থেকে গোপীবল্লভপুর নয়াগ্রাম হয়ে উড়িষ্যা রাজ্যে যাওয়ার সময় নয়াগ্রাম থানার চুনখুলিয়া এলাকায় পুলিশের নাকা চেকিং এ পিকআপ ভ্যানটিকে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ। সেখানে রেশন সামগ্রীর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যানের মধ্যে থাকা ২৫০০ কেজি রেশন সামগ্রী বাজেয়াপ্ত এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

নয়াগ্রাম থানার আই.সি (IC)সুদীপ ঘোষালের নেতৃত্বে নাকা চেকিং চালানোর সময় রেশন সামগ্রী পাচার রুখে দিল নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানতে পারে,বেলিয়াবেড়া থানা এলাকার এক ব্যক্তি বিভিন্ন রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে এবং তা উড়িষ্যায় পাঠাচ্ছিলেন। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।কতদিন ধরে এই চক্র সক্রিয় রয়েছে এবং রেশনের সামগ্রী কিভাবে কোন সড়কপথে কোন কোন ভিন রাজ্যে পাঠানো হতো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]