শিলিগুড়িতে ‘পাকিস্তান মোড়’ এলাকার নাম বদলে রাখা হল ‘ভারত মাতা ‘মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়িতে পাকিস্তান মোড়।প্রতিবাদে সরব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। নাম বদলে রাখা হল “ভারত মাতা” মোড়(BharatMata Crossing)। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়লো না। এলাকাবাসীদের সঙ্গে বচসায় জড়াল বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সদস্যরা। অভিযোগ, প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়েই নিজে থেকে ওই মোড়ের নাম বদল করা হয়। আর এতেই ক্ষিপ্ত এলাকাবাসীরা। বিতর্ক শুরু শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া(Matigara) এলাকার বিশ্বাস কলোনীর এক জায়গাকে নিয়ে।

বিশ্বাস কলোনির এক মোড় পাকিস্তান মোড় নামে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। পরবর্তীতে ওই মোড়ের নাম এলাকাবাসীরাই বিশ্বাস মোড় হিসেবে প্রচলন করে। কিন্তু সোমবার বিকেলে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, ওই মোড়ের নাম বর্তমানেও পাকিস্তান মোড়(Pakistan More) নামে প্রচলিত রয়েছে। এই ঘটনাটির বিরোধীতা করে সোমবার বিশ্বাস কলোনির ওই মোড়ে জমায়েত হয়ে প্রথমে জাতীয় সংগীত গেয়ে পরে ভারত মাতা মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেওয়া দেয় মহামঞ্চের কর্মী সমর্থকরা। কর্মসূচির পর স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসীরা মোড়ের নামকরণের বিরোধীতা না করলেও প্রক্রিয়া ও প্রশাসনে অনুমতি ছাড়া এই কাজ করায় ক্ষোভ প্রকাশ করে।

এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার(Matigara P.S.) পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পহেল গাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। শুরু হয়েছে প্রত্যাঘাত নেওয়ার মহড়া। আমার মত পরিস্থিতিতে শিলিগুড়ির পাকিস্তান মোড় নামের বদল ঘটিয়ে হিন্দু মহামঞ্চ ইসলামাবাদকে এই বার্তা দিলো যে তাদের সঙ্গে আর কোন সমঝোতার পথে নেই ভারত বর্ষ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]