নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল মালদায়। শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে সোমবার দুপুরেজলে তলিয়ে গেল এক তরুণী গৃহবধূ। সোমবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার (Englishbazar P.S.)নরহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন। বয়স ১৯ বছর। বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায়। মাস দেড়েক আগেই তার বিয়ে হয় নরহাট্টার বাবুপুর(Babupur) এলাকায়। জানা গেছে, সোমবার বেলা ১টা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে(Mahananda River) স্নান করতে নামেন ।
ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করেই জলে তলিয়ে যান বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা’ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্পিডবোড নিয়ে উদ্ধারকার্যে নামে। নিখোঁজ গৃহবধুর শাশুড়ি নুরজাহান বিবি জানান, সোমবার দুপুরে সে তার ছেলের বউ এবং গৃহবধুর এক বোন তিনজনে মহানন্দা নদীতে স্নান করতে নেমেছিলেন। শাশুড়ি মা ঘাটে বসে গৃহবধূ স্নান করে উঠে গায়ে যে গামছাটি দেবেন তাতে সাবান দিচ্ছিলেন।
ওই গৃহবধূ মহানন্দা নদী থেকে কলসিতে জল ভরে শাশুড়ির হাতে দেন । এরপর ডুব দেবো বলে জলে ডুব দিতেই সে তলিয়ে যায়। আর জল থেকে উঠতে পারে না। শাশুড়ির আর্তনাদে স্থানীয় মানুষজন ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর জলে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের। তারা সন্ধ্যের আগে পর্যন্ত মহানন্দা নদীর জলে স্পিডবোট নিয়ে তল্লাশি চালালেও ওই গৃহবধুর সন্ধান পায় নি। প্রচুর মানুষের হৃদয় মহানন্দা নদীর ঘাট গুলিতে।