Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বগুড়ায় রথের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঝলসে মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: আনন্দ নিমিষেই বদলে গেল বিষাদে। পুণ্যের লোভে রথযাত্রার মিছিলে সামিল হতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন পাঁচ পুণ্য লোভাতুর। রথের চূড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শে লাগা আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জনের মতো। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে আহতদের বেশ কয়েকজনের […]

কলকাতার ইসকনের জগন্নাথের রথ ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হল মাসির বাড়ি

নিজস্ব প্রতিনিধি: রবিবার কলকাতার ইসকনের রথযাত্রায় ঘটল অঘটন। রবিবার তুমুল বৃষ্টির পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দড়ি টেনে রথের যাত্রা পথের শুভ সূচনা করেন সেই রথ কিছু দূর যাওয়ার পর জগন্নাথের রথ(Jagannath Rath) অর্থাৎ নন্দী ঘোষের স্টীয়ারিং ভেঙে যায়। এর ফলে রথ চালানো সম্ভব হয় না। অগত্যা কলকাতা পুলিশের সহযোগিতা নিয়ে আনা হয় ক্রেন। এরপর […]

পুরীতে রথ টানার সময়ে হুড়োহুড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর

নিজস্ব প্রতিনিধি, পুরী: প্রভু জগন্নাথের রশি টানার জন্য হুড়োহুড়ির সময়েই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। পাশাপাশি ভিড়ের চাপে বেশ কয়েকজন ভক্তও জখম হয়েছেন। পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে। আর তার পরেই টনক নড়েছে পুলিশের। ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ কর্মীদের নামানো হয়েছে। দীর্ঘ ৫৩ বছর বাদে এবার পুরীতে দু’দিন ধরে চলতে রথ উ‍ৎসব। ১৯৭১ সালে […]

ধান্যকুড়িয়া গাইন বাড়িতে রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হল শারদীয়ার আগমনী বার্তা

নিজস্ব প্রতিনিধি, টাকি: উত্তর চব্বিশ পরগনা জেলায় টাকিতে পুজোর ঢাকে কাঠি পরল ।ধান্যকুড়িয়া গাইন বাড়িতে রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হল শারদীয়ার আগমনী বার্তা ।উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়ার গাইন বাড়ি (Gayn House)২৭৫ বছরে পা দিল। তার রবিবার কাঠামো পুজো দিয়ে নিয়ম তিথি মেনে শুরু করে দুর্গাপুজোর কাউন্ট ডাউন। অন্যদিকে, টাকির পুবের বাড়ি ৩০২ বছরে […]

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি : চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুকুল রায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও অক্সিজেন দিতে হচ্ছে। রবিবার হাসপাতালের তরফে এই কথাই জানানো হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, এভাবে যদি মুকুলবাবুর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, তাহলে তাঁকে হয়ত আইসিইউ থেকে সরিয়ে কেবিনে রাখা হতে পারে। কিছুদিন আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল মুকুল রায়ের। এরপর থেকে শারীরিক […]

জিম্বাবোয়েকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালেন শুভমনরা

নিজস্ব প্রতিনিধি, হারারে: ২৪ ঘন্টার মধ্যেই মধুর প্রতিশোধ নিলেন শুভমন গিলরা। রবিবার দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে অভিষেক শর্মার বিধ্বংসী শতরানের সুবাদে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১৩৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবোয়ে। জয়ের জন্য ২৩৫ রানের পাহাড় […]

বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার সূচনা

নিজস্ব প্রতিনিধি ,বালুরঘাট: ৭ জুলাই রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার রথ চকভবানী ঘোষ পাড়ার(Ghoshpara) ঘোষ বাড়িতে এসে পৌঁছালো। এখানে বিগ্রহ পূজা ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসির বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরনের পর আবার রথতলার(Rathtala) মাঠে গিয়ে জগন্নাথ মহাপ্রভু পৌছলে সেখানে রথেরমেলা শুরু হয়। ঘোষ বাড়ির অন্যতম […]

রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগানের দাম্পত্য সম্পর্কে চিড়!

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের মধ্যে কী সম্পর্কে চিড় ধরেছে। সম্প্রতি ‘দ্য মিরর’-এ একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিত মিলেছে। সম্প্রতি ব্রিটেনের রাজ পরিবারের সম্পর্কে খবরাখবর রাখা টম কুইনকে বলতে শোনা গিয়েছে, ‘হ্যারির সঙ্গে মেগানের সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। মেগানের নাকি এখন মনে […]

মালদায় ঝাঁ চকচকে হকার্স কর্নারের উদ্বোধন করল ইংরেজবাজার পৌরসভা

নিজস্ব প্রতিনিধি,মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের সুবিধার্থে গৌড়বঙ্গ হকার্স কর্নারের(Gourbanga Hawkers Corner) উদ্বোধন করা হল রবিবার দুপুরে। ইংরেজবাজার পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রাজ্য সড়কের পাশে নারকেল ফাটিয়ে ফিতা কেটে গৌড়বঙ্গ হকার্স মার্কেটের উদ্বোধন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু সাহা, আরো ৩ কাউন্সিলর […]

রথ উৎসবের সন্ধ্যায় চৌবাগার প্লাস্টিক কারখানায় ভয়ংকর আগুন,আতঙ্কে চারতলা থেকে ঝাঁপ দিল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি: রথের দিন রবিবার সন্ধ্যায় আগুন লাগে বন্ধ প্লাস্টিক কারখানায়। ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। বন্ধ কারখানায় আগুন লেগেছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বিভাগকে।পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় (Plastic Factory)আগুন লাগে। ওই প্লাস্টিক কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।আনন্দপুর থানা সূত্রে জানা গিয়েছে চৌবাগার যে প্লাস্টিক […]

হারারেতে অভিষেক ঝড়, জিম্বাবোয়েকে ২৩৫ রানের লক্ষ্য দিল ভারত

নিজস্ব প্রতিনিধি, হারারেতে: ২৪ ঘন্টাতেই বদলে গেল চিত্র। শনিবার ব্যাটারদের ব্যর্থতায় জিম্বাবোয়ের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে লজ্জার হার হজম করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর রবিবার সেই ব্যাটাররাই জ্বলে উঠলেন। অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলল ভারত। ৪৬ বলেই শতরান […]

নিজের শহরকে চেনাতে ১৬০০ কিমি পাড়ি দিয়ে সাইকেলে কেদারনাথ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :নিজের শহরকে চেনাতে, পাশাপাশি পরিবেশ রক্ষা,গাছ লাগান, প্রাণ বাঁচান, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে রবিবার নিউ বারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে সাইকেলে কেদারনাথ যাত্রা শুরু করলেন কর্মহীন টোটো চালক। ছোট্ট শহর নিউ ব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা। তাই নিজের এলাকার নাম দেশবাসী বেশি করে জানুক, এই জেদ নিয়ে নিউ বারাকপুর(New Barrackpore) […]

নয়া ফৌজদারি আইনে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিনিধি: নয়া ফৌজদারি আইনে এবার এফআইআর দায়ের হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাথরস ঘটনা প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মাকে লক্ষ্য করে কটাক্ষ করেছিলেন তিনি। ওই মন্তব্যের জন্যই এফআইআর দায়ের হয়েছে মহুয়ার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটিতে […]

রাজ্যের উচ্চশিক্ষায় বড়খবর, ৭ হাজার আসন বাড়ছে ইঞ্জিনিয়ারিংয়ে

০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বাড়ছে ৭ হাজার আসন। মূলত কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি বিষয়েই আসন বেড়েছে।

কেরলের পর বাংলায়, উত্তরবঙ্গ এক্সপ্রেসে মিডল বার্থের শিকল ছিঁড়ে মাথা ফাটল যাত্রীর

নিজস্ব প্রতিনিধি : কেরলের পর এবার বাংলায়। উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদহে ঢোকার সময়ে লোয়ার বাঙ্কে বসেছিলেন বিমলেন্দু রায়। তখন আচমকাই চেন ছিঁড়ে ভেঙে পড়ল মিডল বার্থ। বিমলবাবুর মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। যাত্রী সুরক্ষা নিয়ে ফের আরও একবার প্রশ্নের মুখে পড়তে হল রেলকে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গ এক্সপ্রেসের থার্ড এসিতে উঠেছিলেন বিমলেন্দুবাবু। তিনি ৪১ ও […]

মাহেশের ৬২৮ তম রথযাত্রা উৎসবে রেকর্ডকালীন ভিড়, গড়ালো রথের ১২টি চাকা

নিজস্ব প্রতিনিধি , মাহেশ: স্নান যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথের।বন্ধ গর্ভগৃহের দরজা খুলে রবিবার মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ।মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড় ছিল নজর কাড়ার মত।স্বপ্নাদেশে পাওয়া দারু (নিম)কাঠ দিয়ে তৈরী জগন্নাথ, বলরাম ,শুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পুজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে।খিচুড়ি, অন্ন, পায়েস […]

২১শের মঞ্চ থেকে দলকে শৃঙ্খলা ও অনুশাসনেরই বার্তা দেবেন মমতা

এবারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দল, দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বিশেষ এক বার্তা দেবেন মমতা। আর সেই বার্তা হবে শৃঙ্খলা ও অনুশাসনের।

‘তুফান’ ছবির পরিচালকের সঙ্গে কাজ করার গুঞ্জন রটতেই কী জবাব দিলেন দেব!

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তুফান’ ছবিটি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবিটি বাংলাদেশের বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তারপর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। এর মধ্যেই টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে যে জিৎ ও দেবের তরফ থেকে নাকি এই ছবির পরিচালক রায়হান রাফীর কাছে নতুন কাজের প্রস্তাব গিয়েছে। এই […]

ইউরো কাপে ইংল্যান্ডের জয়ে থেমে গেল জকোভিচের খেলা

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের জয়োল্লাসে থেমে গেল জকোভিচের খেলা। ইউরো কাপে যখন সুইজারল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড, তখন উইম্বলডনের সেন্টার কোর্টে খেলতে নেমেছেন টেনিস তারকা নোভাক জকোভিচ। কিন্তু আচমকাই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। কিন্তু এই জযোল্লাস টেনিস খেলার জন্য নয়। ইংল্যান্ডের সুইসদের বিরুদ্ধে ইউরো কাপে জয়ের জন্য। পুরো বিষয়টি উপভোগ করেছেন জকোভিচ। তাঁকে ড্যামি পেনাল্টি শট নিতে […]

CFL 2024: ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জকে হারাল লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি: প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লাল-হলুদ শিবির। রবিবার ঘরের মাঠে ৩-১ গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিনো জর্জের শিষ্যরা। লাল-হলুদের পক্ষে জোড়া গোল করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বাকি গোলটি জেসিন টিকের। জর্জের হয়ে একমাত্র গোলটি করেছেন অমিত এক্কা। এ নিয়ে টানা দুই ম্যাচে শুধু লাল-হলুদ […]

জঙ্গলমহলে প্রকৃতিকে সন্তুষ্ট করতে করা হয় পাহাড়ের পুজো, বসে ৩ দিনের মেলা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রকৃতিকে সন্তুষ্ট করতে পাহাড়ের পুজো করা হয়।প্রতিবছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার জঙ্গলমহলের বেলপাহাড়ির কানাইসোর পাহাড় পূজো দেওয়া হয়। পুজোয় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এবারও ঝাড়গ্রামের বেলপাহাড়ি(Belpahari) ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় কানাইসোর পাহাড় পুজোয় সামিল হয়েছিলেন কয়েক হাজার মানুষ । প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার থেকে মাত্র তিন ধরে হয় মেলা। […]

0:00