Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাহেশের ৬২৮ তম রথযাত্রা উৎসবে রেকর্ডকালীন ভিড়, গড়ালো রথের ১২টি চাকা

Share:

নিজস্ব প্রতিনিধি , মাহেশ: স্নান যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথের।বন্ধ গর্ভগৃহের দরজা খুলে রবিবার মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ।মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড় ছিল নজর কাড়ার মত।স্বপ্নাদেশে পাওয়া দারু (নিম)কাঠ দিয়ে তৈরী জগন্নাথ, বলরাম ,শুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পুজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে।খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের(Sreerampur) মাহেশ রথযাত্রা।

এইবছর মাহেশের রথ(Mahesh Ratha yatra) যাত্রার ৬২৮ তম বছরে পড়ল। মার্টিন বার্ন কোম্পানীর তৈরী লোহার রথের বয়স ১৩৮ বছর। আগে ছিলো কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার।৯ চুড়া বিশিষ্ট এই রথ ৫০ ফুট উচ্চতর। লোহার বারোটি চাকা রয়েছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিঁড়ির মাঠে বসেছে মেলা। রবিবার সকাল থেকে চলছে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে। এরপর বেলা চারটে নাগাদ রথের রশিতে টান পরে। হাজার হাজার ভক্ত রথ টেনে নিয়ে চলে জি টি রোড ধরে। চারদিক ‘জয় জগন্নাথ’ কণ্ঠস্বরে মুখরিত হয়ে ওঠে। মাহেশের এই রথযাত্রাকে ঘিরে প্রশাসনের নজরদারি ছিল যথেষ্ট।

পুরী ধামে যেভাবে আজকের দিনটি প্রভু জগন্নাথকে সাজসজ্জা ভাবে বিভিন্ন খাবার নিবেদনের মধ্য দিয়ে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয় প্রভু জগন্নাথ কে ঠিক একই কথাতেও ঝাড়গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ বাহিত সংঘ (ইসকন) তাদের এবছর ৬০ তম বর্ষে একই প্রথামতো প্রভু জগন্নাথ দেবকে মাসি বাড়ি রওনা করে। সকাল থেকেই কৃষ্ণনগর সহ বিভিন্ন ধর্মস্থান থেকে প্রভু জগন্নাথ দেবের সেবক পূর্ণাথিরা চলে আসেন। ঝাড়গ্রামে সকাল থেকেই রথ সাজানোর জন্য লেগে পড়েন প্রভু জগন্নাথ দেবের সেবকরা। পুরী ধামে যেভাবে আজকের দিনটি স্পেশালভাবে প্রভু জগন্নাথ দেবকে ৫৬ ভোগ প্রদান করা হয় ,ঠিক একই রকম ভাবে ঝাড়গ্রামেও ৫৬ ব্যঞ্জনের রান্না তৈরি করা হয়। যার মধ্যে অন্যতম কিছু খাবার রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন। প্রভু জগন্নাথকে খাবারে দেওয়া হচ্ছে বিরিয়ানি, সাথে লুচি, পিঠে, পনির পকোড়া সহ বিভিন্ন ধরনের রান্না করা হয়, যা খেয়ে প্রভু জগন্নাথ দেব মাসি বাড়ির দিকে রওনা দেন।  সর্বোপরি রয়েছে পুরীর কথামত একটি করে পান। আর এবারের এই আন্তর্জাতিক কৃষ্ণ বাহিত সংঘের রথযাত্রা দেখতে ঝাড়গ্রামের মানুষের ঢল নামতে দেখা যায়। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে ঝাড়গ্রাম মধুবন মোড় থেকে রথযাত্রা শুরু হয়।

কলকাতার ইসকনের জগন্নাথের রথ ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হল মাসির বাড়ি

বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী ১২৭ বছরের প্রাচীন রথযাত্রার সূচনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00