Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় ঝাঁ চকচকে হকার্স কর্নারের উদ্বোধন করল ইংরেজবাজার পৌরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের সুবিধার্থে গৌড়বঙ্গ হকার্স কর্নারের(Gourbanga Hawkers Corner) উদ্বোধন করা হল রবিবার দুপুরে। ইংরেজবাজার পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রাজ্য সড়কের পাশে নারকেল ফাটিয়ে ফিতা কেটে গৌড়বঙ্গ হকার্স মার্কেটের উদ্বোধন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু সাহা, আরো ৩ কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু, গৌতম দাস, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি সৌভিক মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

এই মার্কেটে প্রথম ধাপে প্রায় ৫৭ জন মাছ ,মাংস, সবজি ব্যবসায়ী তারা নিজের স্থায়ী কর্মসংস্থানের জায়গা পেল। আগামী দিনের জন্য আরো শতাধিক ব্যবসায়ীদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতদিন প্রায় ৪০ বছর ধরে তারা রাস্তার ধারে ঝড় বৃষ্টি রোদ তাপের মধ্যে কষ্টে ব্যবসা করতেন। অবশেষে পাকা দোকান, লাইট ফ্যানের সুব্যবস্থা, মালপত্র রাখার নির্দিষ্ট জায়গা, টয়লেট সহ পানীয় জলের সুব্যবস্থা সহকারে ঝা চকচকে দোকান উপহার পেয়ে অত্যন্ত খুশি ব্যবসায়ীরা।

তাঁরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee)। কলকাতা শহরসহ যখন সর্বত্র হকারদের বসাকে কেন্দ্র করে সমস্যা দেখা দিচ্ছে সেই সময় মালদা পুরসভা হকারদের ঝাঁ চকচকে জায়গা উপহার দিয়ে নজির গড়ল।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00