Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২১শের মঞ্চ থেকে দলকে শৃঙ্খলা ও অনুশাসনেরই বার্তা দেবেন মমতা

এবারে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দল, দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বিশেষ এক বার্তা দেবেন মমতা। আর সেই বার্তা হবে শৃঙ্খলা ও অনুশাসনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই অপেক্ষা করে বিশেষ ওই দিনটির জন্য। কেননা সেই দিনটি হল ২১শে জুলাই(Ekushe July)। শহীদ তর্পণের দিন। আর সেই দিনেই কলকাতার(Kolkata) ধর্মতলার মহাসমাবেশ থেকে দল(TMC) থেকে আমজনতা সকলের উদ্দেশ্যে বার্তা দেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই দিনটিতে মমতাকে দেখতে আর তাঁর কথা শুনতে লাখো লাখো লোক প্রতিবছর ভিড় জমান শহর কলকাতার বুকেও। এবারেও সেই ভিড় আছড়ে পড়তে চলেছে কলকাতার বুকে। তবে এবারে সবার বাড়তি নজর থাকবে মমতার বার্তার দিকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবারের সভা থেকে দল, দলের নেতাকর্মী থেকে সমর্থকদের বিশেষ এক বার্তা দেবেন দলনেত্রী। আর সেই বার্তা হবে শৃঙ্খলা ও অনুশাসনের(Message of Order and Discipline in the Party)।

জোড়াফুল শিবিরের দাবি, এবারের লোকসভা ভোটে সাফল্য এলেও, তাতে আত্মতুষ্টির জায়গা নেই। কেননা এবারে আসন বাড়লেও রাজ্যের সব আসন দখলের স্বপ্ন এবারেও অধরা থেকে গিয়েছে। এমনকি বিজেপিকে Single Digit-এ নামিয়ে আনার পরিকল্পনাও ধাক্কা খেয়েছে। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সুসংহত, সংযত, পরিমার্জিত, শৃঙ্খলাপরায়ণ এবং জনমুখী হওয়ার বার্তা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মী-সমর্থকদের দেবেন মমতা। যেহেতু বছর দুয়েক বাদেই বিধানসভা নির্বাচন, তাই এখনই উপযুক্ত সময় দলকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা। সেই কেন্দ্রিক নির্দেশ একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী দিতে পারেন যার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বস্তুত লোকসভা ভোট মিটতেই মমতা একের পর এক প্রশাসনিক বৈঠক করে মন্ত্রী থেকে বিধায়ক, পুলিশ থেকে আমলা, দলের নেতা থেকে কর্মী সবাইকে কড়া বার্তা দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন, কারোর কোনওরকম অনৈতিক কাজে যুক্ত থাকা চলবে না। সারা বছর মানুষের পাশে থাকতে হবে।

এবারে লোকসভা ভোটের ফল প্রকাশের দেড় মাসের মধ্যেই একুশে জুলাই। ধর্মতলা প্রাঙ্গনে সেদিন শহিদ দিবস পালন করবে তৃণমূল। এবারের লোকসভা ভোটে ২৯টি আসন জেতার পরেও তৃণমূল কোনও বিজয় উৎসব করেনি। সেই রকমই নির্দেশ দিয়েছিলেন মমতা। লোকসভায় জয়ের সাফল্য একুশে জুলাইয়ের সমাবেশ থেকে মা-মাটি-মানুষকে উৎসর্গ করতে চান তৃণমূল নেত্রী। আর সেই দিনই সেই মঞ্চ থেকেই তিনি দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এবং পঞ্চায়েত জনপ্রতিনিধিদের কীভাবে কাজ করতে হবে, তার পথও বাতলে দিতে পারেন। মমতার নজরে এসেছে, কানে গিয়েছে, তৃণমূলের নির্দিষ্ট লাইনের বাইরে দলেরই বেশ কয়েকজন জনপ্রতিনিধি-নেতা হাঁটতে শুরু করেছেন, যাদের সম্পর্কে এলাকার মানুষের কাছ থেকে প্রচুর অভাব অভিযোগ এসেছে। দুর্নীতিতে জড়িয়ে পড়া ছাড়াও, সংশ্লিষ্ট ওই নেতারা দলকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছেন বলেও অভিযোগ। সেই সব নেতাদেরও মমতা ২১শের মঞ্চ থেকে কড়া বার্তা দেবেন বলেই জানা গিয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00