Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের উচ্চশিক্ষায় বড়খবর, ৭ হাজার আসন বাড়ছে ইঞ্জিনিয়ারিংয়ে

০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বাংলার ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বাড়ছে ৭ হাজার আসন। মূলত কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি বিষয়েই আসন বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেমেয়েকে নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন থাকে। স্বপ্ন থাকে তরুণ প্রজন্মের(Young Generation) চোখেও। বাবা-মাদের একটা বড় অংশ যেমন চান, তেমনি তরুণ প্রজন্মের অনেকেই চায় উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেনীর পড়ে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা(Higher Education in Engineering) নিতে। তার জন্য পাশ করতে হয় Joint Entrance Exam। সেই পরীক্ষায় পাশ করার পরে বিষয় এবং Rank অনুযায়ী পড়ুয়ারা ভর্তি হয়ে রাজ্যের(West Bengal) নানা ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু সবাই যে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়াশোনা করার সুযোগ পান এমন নয়। কেননা আসন সংখ্যা সীমিত। তাই অনেকেই বাধ্য হন, ভিন রাজ্যে পড়তে যেতে। কিন্তু এবার সেই ছবি বদলাতে পারে। কেননা রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে বাড়ছে আসন সংখ্যা(Seats Increasing in Engineering Colleges)। আর সেটাও এই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে। এক ধাক্কায় ৭ হাজার আসন বাড়তে চলেছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে।  

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কারিগরি শিক্ষা বিভাগ সূত্রে জানা গিয়েছে, এ বার যে ৭ হাজারের বেশি আসন বেড়েছে তার জেরে বাংলায় ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা ৩৭ হাজার থেকে বেড়ে হল ৪৪ হাজার। রাজ্যের কারিগরি ও প্রযুক্তি ক্ষেত্রে সম্প্রতি এতখানি বৃদ্ধি দেখা যায়নি। মূলত কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি বিষয়েই আসন বেড়েছে। অন্যান্য রাজ্যের সঙ্গেই বাংলাতেও আসন বাড়ানো বা কমানোর ব্যাপারে ৩০ জুন পর্যন্ত পরিকাঠামো খতিয়ে দেখেছেন AICTE’র পরিদর্শকরা। তারপরে এসেছে আসন বাড়ানোর ছাড়পত্র। রাজ্য Joint Entrance Board’র চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির E-Counseling শুরু হচ্ছে ১০ জুলাই সন্ধ্যায়। চলবে ৫ অগস্ট পর্যন্ত। রাজ্যের সরকারি ও বেসরকারি মোট ৮৩টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৬০টি শাখায় ভর্তি করা হবে পড়ুয়াদের। সফল প্রার্থীরা ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন, ফি, প্রতিষ্ঠান এবং বিষয়ভিত্তিক পছন্দ জানাতে পারবে।

রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কারিগরি শিক্ষা বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রথম দফায় আসন বরাদ্দ হবে ১৯ জুলাই। প্রতিষ্ঠান ও বিষয় পছন্দ হলে পড়ুয়ারা ১৯-২৪ জুলাইয়ের মধ্যে টাকা জমা দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারবে। দ্বিতীয় দফায় সিট বরাদ্দ হবে ২৬ জুলাই। সে দিন থেকে ২৯ জুলাই পর্যন্ত আবেদনকারীরা নতুন বরাদ্দ হওয়া আসনে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবে। কোনও পড়ুয়ার প্রতিষ্ঠান ও বিষয় পছন্দ না হলে, তারা E-Counseling প্রক্রিয়া থেকে নাম প্রত্যাহার করতেও পারে। সে ক্ষেত্রে জমা দেওয়া টাকা ফেরানো হবে। মপ-আপ রাউন্ডের জন্য নাম নথিভুক্তি, রেজিস্ট্রেশন ফি এবং প্রতিষ্ঠান-কলেজ নির্বাচন করা যাবে ৩১ জুলাই থেকে ১ অগস্ট। সে দিনই পছন্দ মডিফাই ও চয়েস লক করতে পারবে পড়ুয়ারা। মপ আপ রাউন্ডে আসন বরাদ্দ হবে ৩ অগস্ট। ছাত্রছাত্রীরা ৩ থেকে ৫ অগস্টের মধ্যে টাকা জমা দিয়ে ই-কাউন্সেলিংয়ে ভর্তির শেষ সুযোগ পাবে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00