Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রথ উৎসবের সন্ধ্যায় চৌবাগার প্লাস্টিক কারখানায় ভয়ংকর আগুন,আতঙ্কে চারতলা থেকে ঝাঁপ দিল এক ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: রথের দিন রবিবার সন্ধ্যায় আগুন লাগে বন্ধ প্লাস্টিক কারখানায়। ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। বন্ধ কারখানায় আগুন লেগেছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বিভাগকে।পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় (Plastic Factory)আগুন লাগে। ওই প্লাস্টিক কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।আনন্দপুর থানা সূত্রে জানা গিয়েছে চৌবাগার যে প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে ওই বিল্ডিংয়ে ওপরের তলায় একজন ঘুমিয়ে ছিল। পরে সেই আগুনের আঁচ পেয়ে আতঙ্কে চারতলা থেকে প্রাণ বাঁচাতে লাফ মারে। স্থানীয় মানুষজন ছুটে গিয়ে যখন ওই ব্যক্তি চারতলা থেকে ঝাঁপ মারে তাকে বাঁচাতে পারে না। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।

আশেপাশের এলাকা কালো ধোয়াতে ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ওই যে কারখানা দিতে আগুন লাগে সেই কারখানাটি রবিবার ছুটির দিন থাকায় বন্ধ ছিল। তাই কারখানার আশেপাশে থাকা বাড়ির লোকজনদের সরিয়ে নেওয়া হয়। বাইরে থেকে ফোমের সঙ্গে জল ছুঁড়ে দমকল করবি না আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। রবিবার ছুটির দিনে রথ উৎসবের সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

দমকল সূত্রে জানা গিয়েছে কলকাতা পুলিশের আনন্দপুর থানা(Anandapur P.S.) এলাকার চৌবাগায় চিনা মন্দির এলাকাতে একটি প্লাস্টিকের কারখানায় এই আগুন লাগে। চার তলা বাড়ির উপরের দুটি তলায় এই প্লাস্টিকের কারখানা রয়েছে। যেখানে প্লাস্টিকের নানা জিনিস উৎপাদিত হয়। অগ্নিকাণ্ডের দরুন দাহ্য বস্তু থাকায় তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আনন্দপুর এলাকা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00