পুরীতে রথ টানার সময়ে হুড়োহুড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: প্রভু জগন্নাথের রশি টানার জন্য হুড়োহুড়ির সময়েই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। পাশাপাশি ভিড়ের চাপে বেশ কয়েকজন ভক্তও জখম হয়েছেন। পদপিষ্টের মতো ঘটনাও ঘটেছে। আর তার পরেই টনক নড়েছে পুলিশের। ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ কর্মীদের নামানো হয়েছে।

দীর্ঘ ৫৩ বছর বাদে এবার পুরীতে দু’দিন ধরে চলতে রথ উ‍ৎসব। ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।  এমনিতে ‘নবযৌবন দর্শন’ এবং ‘নেত্র উৎসব’ রথের আগে হয়ে যায়। কিন্তু এ বার তা রবিবারই পালিত হয়। রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথকে চাক্ষুস দর্শনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন লক্ষ-লক্ষ পুণ্যার্থী হাজির হয়েছেন পুরীতে। প্রভু জগন্নাথের রথের রশিতে টান দিয়ে মোক্ষ লাভের উদ্দেশে রবিবার দুপুর থেকেই শ্রীমন্দিরের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তাছাড়া স্থানীয় বাসিন্দারা তো ছিলেনই। প্রচণ্ড গরমে অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বিকেল পাঁচটা বেজে ২০ মিনিটে শ্রী মন্দির থেকে শুরু হয় প্রভু জগন্নাথের রথযাত্রা। গ্র্যান্ড রোডের উপরে দিয়ে যাওয়ার সময়েই বিপত্তি ঘটে। প্রভুর রথের রশিতে হাত ছোঁয়ানোর জন্য অনেকেই হামলে পড়েন। শুরু হয় হুড়োহুড়ি। প্রচণ্ড ভিড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দমবন্ধ হয়ে এক পুণ্যার্থী প্রাণ হারান। কোনও ক্রমে পদপিষ্টের মতো ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে রথযাত্রা স্থগিত রাখে প্রশাসন।

Rath Yatra 2024 : জগন্নাথের ৫৬ পদের আয়োজন করলেন চার মাসি

Rath Yatra 2024: শ্রীমন্দিরের ধ্বজা ওড়ে হাওয়ার বিপরীতে, কী কারণ?

Rath Yatra 2024 : জেনে নিন জগন্নাথ দেবের প্রিয় খাবার! ঘরে বসেই বানাতে পারেন এই ভোগ

Rath Yatra 2024: প্রভু জগন্নাথের হাত-কান-পা নেই কেন ?

Rath Yatra 2024: উল্টোরথের পরেও জগন্নাথ মন্দিরের বাইরে থাকেন কেন ?

Rath Yatra 2024 : মহাপ্রভুর কৃপাদৃষ্টি পেতে নিবেদন করুন প্রিয় এই মিষ্টি!

Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

Rath Yatra 2024: গুন্ডিচায় মহাপ্রভুর রথ পৌঁছালে চাকা ভেঙ্গে দেওয়া হয় কেন ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]