Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বালিগঞ্জে সেনা ক্যাম্পের আবাসনে মৃত্যু ৬ বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি : বালিগঞ্জে সেনা ক্যাম্পের আবাসনে মৃত্যু হল ৬ বছরের শিশুর। জানা গিয়েছে, আবাসনের ছয় তলায় খেলতে খেলতে সিঁড়ির রেলিং গলে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে আবাসন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বালিগঞ্জ সেনা ক্যাম্পে বাবা মায়ের সঙ্গে থাকত শিশুটি। শনিবার রাত সাড়ে ৯টা […]

Rath Yatra 2024 : তারাপীঠে জগন্নাথের বদলে রথে চড়েন মা তারা

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: মহানির্বান তন্ত্রে বলা হয়েছে – “উগ্রতারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী/ নীলাদ্রৌ তু সাক্ষাৎ জগন্নাথ দক্ষিনাকালিকা।।” অর্থাৎ, শূলপাণি বলভদ্র সাক্ষাৎ দেবী উগ্রতারা, সুভদ্রা হলেন দেবী ভুবনেশ্বরী এবং নীলাদ্রিক্ষেত্রে অবস্থিত মহাপ্রভু জগন্নাথ স্বয়ং পরব্রহ্মস্বরূপ নির্গুণ শূণ্যরূপা দক্ষিণাকালী। তিনি শাক্তদের কাছে দক্ষিণাকালী, ব্রহ্মবাদীদের কাছে দারুব্রহ্ম, বৈষ্ণবদের কাছে গোলকবিহারী, তন্ত্রসাধকের কাছে ভৈরব—বিভিন্ন সময়ে নানান নামে নানান উপাচারে পূজিত হয়ে […]

ওড়িশা উপকূলে নিম্নচাপ! বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে। রথযাত্রার দিনে রাজ্যে বৃষ্টি চলবে । উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে (South Bengal)বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে(Bay Of Bengal) ঘূর্নাবর্ত এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা ওড়িশা উপকূলে। […]

Rath Yatra 2024 : ঢিবি খনন করে মিলেছিল মূর্তি! জেনে নিন ধামরাইয়ের জমিদার যশোপাল থেকে যশোমাধব হওয়ার কাহিনী

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের রথযাত্রা হল অন্যতম বৃহৎ রথযাত্রা উৎসব।প্রতি বছর রথযাত্রা ও রথমেলা শুরু হয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এবারও ধামরাইয়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা। এটি ৪০০ বছরের পুরোনো যশোমাধবের রথযাত্রা উৎসব।শ্রী শ্রী যশোমাধবের রথ হয় ৪১ ফুট উঁচু। এই রথযাত্রার ইতিহাস নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে। লোকমুখে জানা যায়, […]

দলীয় দফতরে বসপা নেতাকে সমাধিস্থ করার আর্জি খারিজ মাদ্রাজ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি : তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির সভাপতি কে আর্মস্ট্রংকে দলীয় পার্টি অফিস চত্বরে সমাধিস্থ করার আর্জি খারিজ করে দিল মাদ্রাজ হাই কোর্ট। উল্লেখ্য, গত শুক্রবার ৫২ বছর বয়সি বিএসপি নেতাকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, তামিলনাড়ুতে বিএসপি নেতার হত্যাকাণ্ডের পর তাঁর নিথর দেহ দলীয় পার্টি অফিসে সমাধিস্থ করার আর্জি জানিয়ে মাদ্রাস হাইকোর্টের […]

অজানা জন্তুর আতঙ্কে ঘুম ছুটেছে মহেশতলা বাসির, লাঠি হাতে রাত জাগছে গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি ,মহেশতলা: ছেলে ধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গণপ্রহার। এরই মধ্যে নতুন আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলায়(Maheshtala) অজানা জন্তুর আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা । লাঠি হাতে পাহারায়, চোখে ঘুম ছুটলো সারারাত। খবর দেওয়া হয়েছে বনদফতরকে(Forest Department)। সিসিটিভির ফুটেছে এলাকায় দাপাতে দেখা গিয়েছে ওই অজানা জন্তু গুলিকে। সংখ্যায় তারা রয়েছে দুটি। কখনো পুকুরে ঝাঁপ […]

রথের দিনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজোতে ঢাকের বাদ্যি, হাজির সেলিব্রেটিরা

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: রবিবার পবিত্র রথযাত্রার দিনে লেকটাউনের বিখ্যাত দুর্গা পুজো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছর এই পুজো ৫২ বছরে পদার্পণ করছে। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দিরের আদলে মন্ডপ তৈরি হবে। সঙ্গে থাকবে আধুনিক লাইট ব্যবস্থা। এই খুঁটি পূজার দিন উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়(MP Saugata Roy), নব নিযুক্ত বিধায়িকা […]

World Biryani Day : জেনে নিন বিরিয়ানি কত ধরনের! খাওয়ার চল এসেছে কীভাবে

নিজস্ব প্রতিনিধি : বিরিয়ানির তালিকায় রয়েছে জনপ্রিয় নানান বিরিয়ানি। এদের মধ্যে নাম রয়েছে লখনউই বিরিয়ানি,বোম্বে বিরিয়ানি,হায়দ্রাবাদি বিরিয়ানি,মোগলাই বিরিয়ানি।উপকরণের উপর নির্ভর করে বা এলাকাভিত্তিক বিরিয়ানি তৈরির পদ্ধতির ওপর নির্ভর করে বিরিয়ানিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। মোগলাই বিরিয়ানি : মোগলাই বিরিয়ানির আলাদা একটা বিশেষত্ব আছে বটে। মুঘলরা মোগলাই বিরিয়ানিকে একটি বিশেষ শিল্প বলে মনে করতেন। রাজকীয় […]

ভাঙড়ে গণপিটুনির ঘটনায় আটক ৫ জন

নিজস্ব প্রতিনিধি : ভাঙড়ে গণপিটুণির ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, রবিবার ভাঙড় বাজার এলাকায় আজগর মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনা ঘটে।  এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এদিন ভাঙড়ে গণপিটুনির ঘটনা সামনে আসার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে […]

ভুল করেও কিনবেন না এই ৫ স্মার্টফোন! কারণ জেনে নিন

ইন্দ্রজি‍ৎ রায়: নিত্যনতুন মোবাইল ফোন কেনা তরুণ প্রজন্মের কাছে হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে চলেছে মোবাইল নির্মাতা সংস্থাগুলি। বাজারে নিয়ে আসছে একের পর এক সাশ্রয়ী ফোন। এই ফোনগুলোতে উন্নতমানের ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উচ্চগতির প্রসেসর পাওয়া যাচ্ছে। তাতে প্রলুব্ধ হয়ে পড়ছেন ব্যবহারকারীরা। কিন্তু যখনই এই সকল ফিচারের কোন একটাও ক্রেতাদের মনের […]

বিয়ের এক সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বার গুঞ্জন, কী জবাব দিলেন সোনাক্ষী

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।  সবেমাত্র বিয়ের মাত্র এক সপ্তাহ পার হয়েছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। ২৩ জুন বাগদান সেরেছেন অভিনেত্রী সোনাক্ষী।এর মধ্যেই হাসপাতালে দেখা গেল তারকা জুটিকে। চিত্র সাংবাদিকদের লেন্সবন্দি হয়েছেন নবদম্পতি যুগল। বলিপাড়ায় গুঞ্জন মা হতে চলেছেন অভিনেত্রী। […]

নেতার গাড়ি মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ১০০ মিটার

নিজস্ব প্রতিনিধি : মাছ কিনতে বেরিয়েছিলেন। কিন্তু কে জানত, এমন একটা নৃশংস ঘটনা ঘটে যাবে। আচমকা একটি বিএমডব্লু গাড়ি এসে ধাক্কা মারল মোটরবাইকে থাকা এক দম্পতিকে। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে টেনে হিঁচড়ে একশো মিটার নিয়ে গেল বাইকে থাকা মহিলাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘাতক বিএমডব্লু গাড়িটি চালাচ্ছিলেন […]

ধারের টাকা পরিশোধ করতে না পারায় অপহরণ করে মুক্তিপন সাড়ে ৩ লক্ষ টাকা দাবি,ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :৩৪ হাজার টাকা ধার নিয়ে পরিশোধ না করতে পারার জন্য মুক্তিপণ সাড়ে ৩ লাখ টাকা  দাবি। এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয় সাড়ে ৩ লক্ষ টাকা,আর তার সাথে চলে মারধর।পুলিশ সেই এলাকায় গেলে পুলিশকেও আটকে রাখার অভিযোগ। অবশেষে পুলিশের উদ্যোগেই অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে […]

মাঠেই হৃদরোগে আক্রান্ত, চার মাস পরে মৃত্যু মিশরের ফুটবলারের

নিজস্ব প্রতিনিধি: চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। খেলতে-খেলতেই মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার। তার পর ভর্তি ছিলেন হাসপাতালে। চার মাস ধরে চিকি‍ৎসকরা মৃত্যুর দরজা থেকে রিফাতকে ফেরাতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। […]

বোলপুরে তিন জনকে পুড়িয়ে মারার ঘটনায় গ্রেফতার বাড়ির বৌ

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের বোলপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় বাড়ির বৌকে গ্রেফতার করল পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়। একইসঙ্গে ধৃত ওই মহিলার প্রেমিককেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাড়ির বৌ স্মৃতি বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার হাতুড়ে ডাক্তার চন্দন ইসলামের সঙ্গে। একই পরিবারের তিন জনকে পুড়িয়ে মারার ঘটনা সামনে […]

৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

অতিরিক্ত আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে ৪ বিধানসভা উপনির্বাচনের নিরাপত্তার জন্য। সব মিলিয়ে থাকছে ৭০ কোম্পানি বাহিনী।

Rath Yatra 2024 : ধামরাইয়ে রথযাত্রার উৎসবে মেতে উঠেছে ভক্তরা! জেনে নিন রথযাত্রার ইতিহাস

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে রথযাত্রার নাম শুনলেই ৪০০ বছরের পুরোনো শ্রী শ্রী যশোমাধবের কথা মনে পড়ে। আজ রবিবার (৭ই জুলাই) রথযাত্রা শুরু হয়ে গিয়েছে। মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ ও র‌্যাপের পাশাপাশি থাকছে গোয়েন্দা সংস্থার নজরদারি। এরপর ১৫ জুলাই উলটো রথ টানার মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাসব্যাপী। […]

অবিরাম বর্ষণে বিপর্যস্ত জলপাইগুড়ি,করলা নদীর জলে প্লাবিত শহর, সেতুর ওপর বসছে বাজার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গত দুদিনের পর আজ রবিবারও সকাল থেকে একটানা বৃষ্টি চলছে জলপাইগুড়িতে(jalpaiguri)। মেখলিগঞ্জ, জলঢাকা নদীর এন এস ৩১ অসংরক্ষিত এলাকায় রবিবার ও রয়েছে লাল সর্তকতা। জলঢাকায় সংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতার পাশাপাশি তিস্তার দোমহানী অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। ফুঁসছে তিস্তা, জলঢাকা, করলা নদীসহ জেলার বিভিন্ন নদীগুলো। করলা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ […]

প্রবল বৃষ্টিতে মুম্বইতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে আমজনতা

নিজস্ব প্রতিনিধি : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে ট্রেন পরিষেবা। থানে জেলার কাসারা ও তিতওয়ালা স্টেশনের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। এরফলে সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। এদিন সেন্ট্রাল রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ছটা নাগাদ আটগাঁও ও তানসিট স্টেশনের মধ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে রেল ট্র্যাকের ওপর কাদা জমে যায়। পাশাপাশি গাছ […]

0:00