Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিৎের ‘বাজি’ এবার ওটিটিতে

আগামি ২৮ নভেম্বর জি ফাইভ অ্যাপে প্রিমিয়ার হবে এই অ্যাকশন থ্রিলার ‘বাজি’। তামিল ছবি ‘নান্নাকু প্রেমাথো’-র রিমেক এই ছবি ‘বাজি’। 

Breaking: আগরতলায় জারি নিষেধাজ্ঞা! আজ নয়, সোমেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

‘প্রতিহিংসার’ রাজনীতিতে মেতেছে ত্রিপুরা বিজেপি। আগরতলায় ‘মিথ্যা’ মামলায় যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের পর, রবিবার রাতেই ত্রিপুরা যাওয়ার প্রস্তুতি নেন অভিষেক

Breaking: পাতিয়ালা থেকেই নির্বাচনে লড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, এর মাঝেই নিজের ঘোষিত দল থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে সমাজমাধ্যমে কুরুচিকর ভাষায় আক্রমণ করার এই ঘটনা অবশ্য নতুন নয়। কার্যত ২০১১ সাল থেকেই ধারাবাহিক ভাবে তাঁকে আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব ঘটনার জেরে গ্রেফতারির ঘটনাও ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই সব ঘটনার সঙ্গে কোনও না কোনও বিরোধী রাজনৈতিক দলের কর্মী, নেতা বা সমর্থকেরাই জড়িত।

ব্রাত্যর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে পা মইদুলের

নজরে মইদুল ইসলাম। বাম ঘেঁষা শিক্ষক সংগঠন ‘শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ’র এই নেতা তথা ওই সংগঠনের রাজ্য সম্পাদক এদিন যোগ দিলেন তৃণমূলে। সেই সঙ্গে বাম ঘেঁষা ওই শিক্ষক সংগঠন এদিন মিশে গেল তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে। বামেরা যখন রাজ্য রাজনীতিতে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে ঠিক তখনই এই ঘটনা নিঃসন্দেহে বামেদের কাছে একটা বড় ধাক্কা।

BREAKING: আগরতলায় গ্রেফতার তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ

নিজস্ব প্রতিনিধি: ভিন্ন টানাপোড়েনের পর শেষমেষ তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ কে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে আনা হয়েছে ইচ্ছাকৃত খুনের অভিযোগ। ত্রিপুরা পুলিশের দাবি সায়নী তার গাড়িতে চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন। তার উপর ভিত্তি করেই রবিবার জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক […]

ইয়ামি গৌতম ভাগ করলেন অভিনয় জীবনের শুরুর অভিজ্ঞতা

অভিনয় জীবনের শুরুতে যখন ইয়ামি মানুষের কাছ পরিচিত নন। একজন শুধুই নিউ কামার তখন তাকেও অনেক কটূক্তি ও চেহারা সম্পর্কে নানা মন্তব্য শুনতে হয়েছে। 

চাপে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার রেলের

কুয়াশার কারণে একটানা তিন মাস তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। তবে চাপে পড়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রেল কর্তৃপক্ষ। 

অমানবিক! মেদিনীপুরে চোর সন্দেহে নাবালিকাকে পোস্টে বেঁধে মারধর

ওই নাবালিকাকে হাত পিছমোড়া করে বৈদ্যুতীন খুঁটির সঙ্গে বেঁধে চলে বেধড়ক মারধোর। তাঁকে প্রায় দু’ঘন্টা ওই খুঁটির সঙ্গেই বেঁধে রাখা হয় বলেই জানা যাচ্ছে।

রেড ভলান্টিয়ারদের প্রার্থী করছে বামেরা! একা চলবে কংগ্রেস

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা সিপিআই(এম)-এর ৪০টি এরিয়া কমিটির প্রায় ১২০০ তরুণ-তরুণী রেড ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এবার এদের মধ্যে থেকেই ঝাড়াই বাছাই শেষে জন ২৫কে এবার প্রার্থী করতে চলেছে বামেরা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতা ও হাওড়া পুরভোটে কংগ্রেস একাই লড়বে।

0:00