Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমানবিক! মেদিনীপুরে চোর সন্দেহে নাবালিকাকে পোস্টে বেঁধে মারধর

ওই নাবালিকাকে হাত পিছমোড়া করে বৈদ্যুতীন খুঁটির সঙ্গে বেঁধে চলে বেধড়ক মারধোর। তাঁকে প্রায় দু’ঘন্টা ওই খুঁটির সঙ্গেই বেঁধে রাখা হয় বলেই জানা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফের অমানবিক ঘটনা মেদিনীপুরে। শুধুমাত্র চোর সন্দেহেই এক নাবালিকাকে পোস্টে বেঁধে মারধোর করল উত্তেজিত জনতা। প্রায় ঘণ্টা দুয়েক ধরেই চলল মারধোর। পরে পুলিশ গিয়ে আহত ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও চুরির কথা অস্বীকার করছে ওই নাবালিকা, তাঁর দাবি সে কাগজ কুড়ানির কাজ করে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকায় চুরির ঘটনা ঘটছিল। বেশিরভাগ মানুষের সন্দেহ ছিল বেশ কয়েকজনের একটি দলের উপর। কিশোর-কিশোরীর একটি দল বিগত কয়েকদিন ধরেই এলাকায় ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে বেরাচ্ছিল। বিশেষ করে ফেলে দেওয়া কাগজ বা প্লাস্টিক কুড়িয়ে নিচ্ছিলেন তাঁরা। এরমধ্যেই হাতের কাছে যা পাওয়া যাচ্ছিল সেটাই ঝোলায় ভরে চম্পট দিচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

রবিবার সকালেও নির্মীয়মাণ বহুতল থেকে লোহা চুরির অভিযোগ ওঠে। ওই নির্মীয়মাণ বহুতলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক যুবক এক নাবালিকাকে ধরে ফেলে। এরপরই ওই নাবালিকাকে হাত পিছমোড়া করে বৈদ্যুতীন খুঁটির সঙ্গে বেঁধে চলে বেধড়ক মারধোর। তাঁকে প্রায় দু’ঘন্টা ওই খুঁটির সঙ্গেই বেঁধে রাখা হয় বলেই জানা যাচ্ছে। অভিযোগ, থানায় খবর দেওয়া হলেও পুলিশ আসতে ঘণ্টা দুয়েক সময় নেয়। পরে সংবাদমাধ্যমের কর্মীদের তৎপরতায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে। যদিও পুলিশের দাবি, মহিলা পুলিশকর্মী না থাকায় ওই নাবালিকাকে উদ্ধার করতে দেরি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00