Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইসরায়েল পুলিশের গুলিতে হত ফিলিস্তিনি

হামলায় জখম আরও চার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  গুলি, পাল্টা গুলিতে তপ্ত জেরুজালেম।

পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই ব্যক্তি এক ইসরায়েল নাগরিককে গুলি করে খুন করেছে। হামলায় জখম আরও চার। চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়।

জানা গিয়েছে, গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে জেরুজালেমের কাছে। আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। গুলির আওয়াজে ঘটনাস্থলে শুরু হয় হৈচৈ। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে তারা দেখে চারজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত ওই চারকে তারা হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে মারা পরে আততায়ী।

হামলার খবর পেয়ে বিবৃতি দিতে দেরি করেনি হামাস। তারা বন্দুকবাজকে বীর বলে আখ্যায়িত করেছেন।

ইসরায়েল কারাগারে ১২০ দিনেরও বেশি সময় ধরে অনশনরত এক ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের চিকিৎসকদের সংগঠন। আটকে রাখা হয়েছে কাইদ আল-ফাসফুস নামে এক ফিলিস্তিনি নাগরিককে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসির প্রতিবাদে ওই ফিলিস্তিনি নাগরিক গত চার মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন। তাঁর মতো আর চার ফিলিস্তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। এরা হলেন আলা আরাজ (৯৮ দিন), হিশাম আবু হাউয়াশ (৮৯ দিন), আইয়াদ হুরেইমি (৫২ দিন) এবং লুয়ায়ি আল-আসগর (৩৪ দিন)।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00