Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষি আইন প্রত্যাহারের পরেও নাখুশ কৃষকরা, আগামীতেও চলবে বিক্ষোভ

তাঁদের দাবি এমএসপি তথা মিনিমাম সাপোর্ট প্রাইসের উপরে একটি আইন প্রণয়ন করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষকদের জেদের কাছে শেষমেশ নতি স্বীকার করে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের বিতর্কিত ৩ কালো কৃষি আইনের বিরুদ্ধে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে দেশের কৃষক সম্প্রদায় যে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারই ফলাফল এই কৃষি আইন প্রত্যাহার। কিন্তু তারপরেও খুশি নন কৃষকরা। এর আগেই টিকায়েত দলের তরফ থেকে জানানো হয়েছিল যতদিন পর্যন্ত কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ততদিন সিঙ্ঘু সীমান্তে এমনভাবেই বিক্ষোভ প্রদর্শন করবেন কৃষকরা। রবিবার তাঁদের সেই সিদ্ধান্তেই অনড় থাকলেন বিক্ষোভরত কৃষকরা।

রবিবার সিঙ্ঘু সীমান্তে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই কৃষক নেতা বলবির সিং রাজুওয়াল জানালেন যতদিন পর্যন্ত কৃষি আইন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং সেইসঙ্গে তাঁদের অন্যান্য দাবিদাওয়া কেন্দ্রের তরফ থেকে মেনে না নেওয়া হচ্ছে ততদিন তাঁরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য কৃষি আইন প্রত্যাহার ছাড়াও কৃষকদের তরফ থেকে আরও কিছু দাবিদাওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের দাবি এমএসপি তথা মিনিমাম সাপোর্ট প্রাইসের উপরে একটি আইন প্রণয়ন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। অন্যদিকে গত এক বছরে বহু কৃষকের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সমস্ত মামলাও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যাহার করে নিতে হবে। যতদিন না পর্যন্ত কৃষক সম্প্রদায়ের এই সংস্থার দাবি কেন্দ্রের তরফ থেকে না মেটানো হচ্ছে ততদিন তাঁরা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য শুক্রবার গুরুনানক জয়ন্তীর দিন সকালবেলা জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, সরকার বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার করবে। চলতি মাসেই সংসদের শীতকালীন অধিবেশন। আর সেই অধিবেশনেই সরকার তিন বিতর্কিত বিল প্রত্যাহার করার আইনি প্রক্রিয়া শুরু করবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কৃষকদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই এই আইন প্রণয়ন করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের ব্যর্থতা যে তাঁরা কৃষক শ্রেণীর একাংশকে এই আইনের গুরুত্ব বোঝাতে ব্যর্থ হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00