Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন দিল্লি রেলস্টেশনের মাথায় বসবে ২৫ তল বিশিষ্ট দুটি গম্বজ!

রেলমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যাত্রী সুবিধা, পার্কিং, স্টেশন বিল্ডিংয়ের মূল এলাকার কাঠামো উন্নয়নের কাজগুলি প্রথম পর্যায়ে অগ্রাধিকার দেওয়া হবে

মমতার স্নেহছায়া তলে এবার তৃতীয় লিঙ্গরাও! নজরে লক্ষ্মীর ভাণ্ডার

এ রাজ্যে বসবাস করা কয়েক হাজার তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পৌঁছে গেলেও আর্থিক ভাবে লাভবান হওয়ার মতো কোনও প্রকল্প ছিল না। কিন্তু এবার থেকে তাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাও নিতে পারবেন। তাঁর জন্য তাঁদের দুয়ারে সরকার চলাকালীন সময়ে সেখানে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে।

সৌমিত্র অতীত, সুজাতার জীবনে অন্য কেউ

সৌমিত্র ডিভোর্স দিতে চাইলেও সুজাতা কিন্তু বার বার বলে এসেছেন তিনি ডিভোর্স চান না, ডিভোর্স দেবেনও না। সৌমিত্রের নামেই তিনি রোজ সিঁদুর পরবেন, শাঁখাপলা পরবেন। কিন্তু এখন সেই সুজাতার গলাতেই ভিন্ন সুর ধরা পড়ছে যা বলে দিচ্ছে তাঁর জীবনে সৌমিত্র খাঁ এখন অতীত।

কেন্দ্রের নতুন বাংলা অভিধান, বিজ্ঞাপনে Ministry of Defence হল ‘স্বরাষ্ট্রমন্ত্রক’

সম্প্রতি কলকাতার বিভিন্ন অংশে ছেয়ে গিয়েছে একটি বিজ্ঞাপনে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে নতুন প্রতিযোগিতা চালু করছে কেন্দ্রীয় সরকার। যার নাম ‘বন্দে ভারতম-নৃত্য উৎসব’।

বিজেপি যে ভাবে ইতিহাস বদলাচ্ছে তা মারাত্মক! ক্ষুব্ধ দীপঙ্কর

বিজেপি শুধু দেশের ইতিহাসের গৈরিকীকরণই করছে তাই নয়, ইতিহাসকে তাঁরা বিকৃতও করে দিচ্ছে। ইতিহাস এবং ঐতিহ্যকে সামলাতে না পারলে বিজেপি সব লুঠ করে নেবে, দখল করে নেবে। বিকৃত করে ফেলবে। এই অভিমতেই বিজেপিকে বিঁধলেন সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

চোখে বিষাক্ত তরল ছিটিয়ে ব্যবসায়ীর নগদ ও সোনা ছিনতাই

শীত পড়তেই বিহার-বাংলা সীমান্তবর্তী এলাকায় বাড়ছে দুস্কৃতিদের তাণ্ডব। শনিবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুরে এক ব্যবসায়ীর গায়ে বিষাক্ত তরল পদার্থ ছিটিয়ে

ট্রেনের স্টপেজের দাবিতে প্ল্যাটফর্মেই ধরণায় বসলেন তৃণমূল বিধায়ক

এলাকাবাসীরা বিগত ১১ দিন ধরে কুমেদপুর স্টেশনে ধরণায় বসে আছেন। রবিবার তাঁদের সঙ্গে ধরণায় যোগ দিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন

নিজের সন্তানদের সীমান্তে পাঠান, ‘ইমরান’ মন্তব্যে সিধুকে একহাত গম্ভীরের

ভারত যেখানে ৭০ বছর ধরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে সেখানে একটি জঙ্গী দেশের প্রধানমন্ত্রীকে নিজের বড় ভাই বলে সম্বোধন করা অত্যন্ত হতাশাজনক এবং আপত্তিকর।

মোদিকে হঠাতে মমতার হাত ধরতে চান দীপঙ্কর

নরেন্দ্র মোদির এই সরকার দেশের জন্য বিপর্যয়। ২০২৪-এ সেই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা দরকার। মমতার ঝুঁকি নেওয়ার প্রবণতা রয়েছে। সেটা তাঁর সাহস। তাই আমরাও তাঁর হাত ধরতে ইচ্ছুক। মোদিকে হটাতে আমরা জোর গড়তেও পারি। অভিমত সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের।

0:00