Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: আগরতলায় গ্রেফতার তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন্ন টানাপোড়েনের পর শেষমেষ তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ কে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে আনা হয়েছে ইচ্ছাকৃত খুনের অভিযোগ। ত্রিপুরা পুলিশের দাবি সায়নী তার গাড়িতে চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছিলেন। তার উপর ভিত্তি করেই রবিবার জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীদের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডায় জড়িয়েছে ত্রিপুরা পুলিশ। কংগ্রেস নেতা কুণাল ঘোষের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই পুলিশকে দিয়ে তৃনমূল কংগ্রেসের নেতা নেত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে বিজেপি দল। পাশাপাশি কুণাল ঘোষ পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে দাবি করেন, বিনা নোটিশেই ত্রিপুরা পুলিশ সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

অন্যদিকে পুলিশের পাল্টা দাবি শনিবার রাতে সায়নী ঘোষ প্রথমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নামে কটূক্তি করেন এবং পরে একজনকে গাড়ি চাপা দেন। এই ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আঘাত পান এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা প্রসঙ্গে সায়নীকে জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার সকালে তৃণমূলের নেতৃবৃন্দ যে হোটেলে উঠেছেন সেই পোলো হোটেলে যান ত্রিপুরা পুলিশ। কিন্তু তৃণমূল দলের সদস্যরা পুলিশকে কোনওরকম সহায়তা করেননি বলে পুলিশের অভিযোগ।

তবে রবিবার সকালে সায়নী ঘোষ নিজেই জানিয়েছিলেন যে তিনি থানায় হাজিরা দেবেন। সেই কথা রেখে আগরতলা পূর্ব থানায় সায়নী ঘোষ কুনাল ঘোষ এবং সুস্মিতা দেবকে সঙ্গে করে হাজিরা দেন। সেখানেই তাঁকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষে তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা এনে সায়নীকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। 

জানা যাচ্ছে, সায়নীর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের চার্জ এনে আইপিসি ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে কুণাল ঘোষের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সায়নীকে। সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ বলেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই সায়নীকে গ্রেফতার করা হল। কিন্তু থানার বাইরে যারা তাণ্ডব চালালো তাদের গ্রেফতার করা হলো না। পাশাপাশি ত্রিপুরা পুলিশের উদ্দেশ্যে বার্তা দিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। তবে এখানে পুলিশকর্মীরা রাজনীতির শিকার। তাদের উপর থেকে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই তাঁরা করছে।’

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ থানায় থাকাকালীনই থানার বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তাঁরা আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি তৃণমূল নেতার সুবল ভৌমিকের গাড়িও বিজেপি দলের সদস্যরা ভাঙচুর করেছে বলে অভিযোগ। এই পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00