Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বরখাস্ত করা হল রোনাল্ডোদের কোচ সোলসকারকে

সম্ভাবনাটা অনেকদিন আগেই দেখা দিয়েছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাবনাটা অনেকদিন আগেই দেখা দিয়েছিল। এবার সেটা সত্যি হল। বরখাস্ত করা হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলসকারকে। রবিবার সকালেই আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানিয়ে দেয় ম্যান ইউ কর্তৃপক্ষ। একের পর এক ব্যর্থতার জেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল তারা। 

চলতি মরশুমের শুরু থেকেই সময়টা বেশ খারাপ যাচ্ছিল সোলসকারের। রোনাল্ডো দলে এলেও একের পর এক হারের মুখ দেখতে হয় তাঁকে। গত শনিবার রাতে দুর্বল দল ওয়াটফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয় ম্যান ইউ। এরপর থেকেই সোলসকারকে ঘিরে সমালোচনার ঝড় এবং তাঁর পদত্যাগের দাবি আরও তীব্র হয়। চাপ আসতে থাকে নানা মহল থেকেও। ফলে ম্যান ইউয়ের কোচের পদ থেকে সোলসকারকে ছাঁটাই করা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল সেটা বলাই যায়।

ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে যে, রেড ডেভিলসদের নতুন কোচের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। তবে আপাতত দলের কোচের দায়িত্ব পালন করবেন সহকারী প্রশিক্ষক মাইকেল ক্যারিক। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00