Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি! গত ২৪ ঘণ্টায় কমল করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

তবে উদ্বেগ বাড়িয়ে এখনও কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা গ্রাফ উর্দ্ধমুখী

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মাঝে কিছুটা লাগাম ছাড়তেই রাজ্যে উর্দ্ধমুখী হয় করোনা সংক্রমণ। কিন্তু ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আসছে বলাই যায়। টিকাকরণের জেরে রাজ্যে আরও কিছুটা নিয়ন্ত্রণ বাড়ছে করোনা সংক্রমণের। গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। এক ধাক্কায় সংক্রমণ সাড়ে আটশোর ঘর থেকে সাড়ে সাতশোর নিচে নেমে সেছে। রবিবার ছুটির দিনে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। তবে দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি একধাক্কায় কমেছে দৈনিক মৃত্যু। মারণ ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৭ জন।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট ৪০ হাজার ০০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত দু’কোটির বেশি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ শতাংশে। বাংলায় গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৯ হাজার ৮৪৫ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৭ জন। যার ফলে রাজ্যে করোনায় ১৯ হাজার ৩৮৩ জন প্রাণ হারালেন। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৭৪৫ জন ব্যক্তি। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।’

তবে উদ্বেগ বাড়িয়ে এখনও কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা গ্রাফ উর্দ্ধমুখী। গত ২৪ ঘন্টায় তিলোত্তমায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১৩ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। রাজ্যে আজকের তারিখ অবধি ৮ কোটির বেশি মানুষ নিয়েছেন করোনার টিকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00