Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইয়ামি গৌতম ভাগ করলেন অভিনয় জীবনের শুরুর অভিজ্ঞতা

অভিনয় জীবনের শুরুতে যখন ইয়ামি মানুষের কাছ পরিচিত নন। একজন শুধুই নিউ কামার তখন তাকেও অনেক কটূক্তি ও চেহারা সম্পর্কে নানা মন্তব্য শুনতে হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন বহু নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিতে কে না চায়? কিন্তু সেই পথ একেবারেই মসৃণ নয়। থাকে নানা বাধা বিপত্তি, পিছুটান, কটূক্তি। যা একজন শিল্পীকে তার পথে চলতে নানা সমস্যা তৈরি করে।

এরকমই এক অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনয় জীবনের শুরুতে যখন ইয়ামি মানুষের কাছ পরিচিত নন। একজন শুধুই নিউ কামার তখন তাকেও অনেক কটূক্তি ও চেহারা সম্পর্কে নানা মন্তব্য শুনতে হয়েছে।  ক্যারিয়ারের শুরুতে ইয়ামিকে শুনতে হত সে সুন্দর খুব সুন্দরী দেখতে কিন্তু সে অত্যন্ত সাধারণ। শুধু তাই নয় তার নাক, বা তার টোল পড়া গাল নাকি নিখুঁত নয় বলেই মন্তব্য করতেন ইন্ডাস্ট্রির অনেকেই। এসব শুনে স্বাভাবিকভাবেই একজন নব্য অভিনেত্রী বিচলিত হতেন। তাঁর কি করা উচিত বুঝতে পারতেন না। কিন্তু মন শক্ত করে এসব কিছুকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে।

সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ইয়ামি। সঙ্গে নতুন যারা আসছেন অভিনয়কে ভালবেসে তাঁদেরও ইয়ামি পরামর্শ দিয়েছেন, এসব কিছু কানে না তুলে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে। একদিন সাফল্য ঠিকই আসবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00