Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোচিং ক্যাম্পে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল খুদে ফুটবলারের

ফের কাঠগড়ায় উঠল ফুটবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কাঠগড়ায় উঠল ফুটবল। স্থানীয় কোচিং ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে মৃত্যু হল এক খুদে ফুটবলারের। মৃতের নাম সুকদেব সাহা, বয়স ১৪। ঘটনাটি ঘটেছে শ্যামবাজার এলাকায়। যদিও এই মৃত্যুর জন্য ক্লাবের বিরুদ্ধেই অভিযোগ করেছে তার পরিবার।

জানা গিয়েছে, গত শনিবার সেখানকার উত্তর প্রান্তিক ক্লাবে ফুটবল প্র্যাকটিস করতে যায় সুকদেব। এর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রায় মাস দেড়েক মতো অনুশীলনে অনুপস্থিত ছিলেন সে। ক্লাবের দাবি, মাঠে অনুশীলন করতে নামার আগে খুদে ফুটবলারকে জিজ্ঞাসা করা হয় সে পুরোপুরি সুস্থ কিনা। উত্তরে সুকদেব জানায় যে, সে পুরোপুরি সুস্থ। এরপরই প্রশিক্ষকরা তাকে মাঠে নামার অনুমতি দেয়।

তারপর ওয়ার্ম-আপ শুরু করার কিছুক্ষণের মধ্যেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় বছর ১৪-র সুকদেব। তড়ি-ঘড়ি করে সকলে তাকে নিকটবর্তী আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে খুদে ফুটবলারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, সে পুরোপুরি সুস্থ ছিল না। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00