Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: পাতিয়ালা থেকেই নির্বাচনে লড়ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, এর মাঝেই নিজের ঘোষিত দল থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকমাস। পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, এর মাঝেই নিজের ঘোষিত দল থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। রবিবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন, ‘পাতিয়ালা বিধানসভা থেকেই পঞ্জাবের বিধানসভা নির্বাচনে ভোটে লড়ব।’ কৃষি আইন প্রত্যাহারের পর পঞ্জাবের বিধানসভা নির্বাচনে লড়াই এখন চতুর্মুখী বলাই যায়। যার মূল কারিগর হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

সাংবাদিক সম্মেলনে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ‘পাতিয়ালা আমাদের সঙ্গে ৪০০ বছর ধরে রয়েছে। শুধুমাত্র সিধুর জন্য পাতিয়ালা ছেড়ে যাব না।’ দীর্ঘ চার বার বিধানসভা নির্বাচনে পাতিয়ালা থেকে জয় পেয়েছেন অমরিন্দর সিং, তাঁর স্ত্রীও তিনবছরের জন্য ওই আসনে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন। তাই নিজের ‘পয়া’ আসনে ফের ভোটে দাঁড়াতে চান ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে বিরোধের জন্যই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর সিং। তারপরেই তাঁর ঘনিষ্ঠকে মুখ্যমন্ত্রী না করায় কংগ্রেস ছেড়ে দিয়ে গোপনে বিজেপির সঙ্গে হাত মেলান অমরিন্দর। তার পরেই অমরিন্দর সিং সিদ্ধান্ত নেন নিজের দল খুলবেন ও পঞ্জাব বিধানসভায় লড়বেন ভোটে। সেই মর্মে গত মাসেই নিজের রাজনৈতিক দল খুলে সরাসরি অকালি, কংগ্রেস ও বিএসপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অমরিন্দর।

কৃষি আইন প্রত্যাহারের পরেই পঞ্জাবে যেখানে লড়াইয়ের ময়দানে ছিল না বিজেপি, সেখানেই আচমকাই প্রাসঙ্গিক হচ্ছে গেরুয়া শিবির। আর শাহের সঙ্গে গোপন যোগসাজস রাখা অমরিন্দরের দিকেই নির্ভর করছে পঞ্জাবের বিধানসভার ভবিষ্যৎ, মত রাজনৈতিক মহলের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00