Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাপে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার রেলের

কুয়াশার কারণে একটানা তিন মাস তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। তবে চাপে পড়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রেল কর্তৃপক্ষ। 

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কুয়াশার কারণে একটানা তিন মাস তিস্তা তোর্সা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। এই সিদ্ধান্ত ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন উত্তরবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। মাথায় হাত পড়ে পর্যটকদেরও। কারণ সামনেই ভরা পর্যটন মরশুম। ফলে উত্তরবঙ্গের ডুয়ার্সে বেড়াতে যাওয়ার জন্য এই তিস্তা তোর্সা এক্সপ্রেস অন্যতম প্রধান ট্রেন। কারণ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কলকাতা যাওয়ার অন্যতম ভরসা এই ট্রেন। ফলে এটি একটানা তিনমাস বন্ধ থাকলে চরম সমস্যায় পড়বেন মানুষজন। তবে চাপে পড়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রেল কর্তৃপক্ষ। 

এই সিদ্ধান্ত ঘোষণার পরই বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। একাধিক অরাজনৈতিক সংগঠনও রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়। পাশাপাশি উত্তরবঙ্গ চেম্বার অফ কমার্স স্মারকলিপি দেয় ট্রেনটি চালু রাখার দাবিতে। অবশেষে চাপের মুখে পিছু হঠল রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আবরা আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসে একথা জানান তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। তবে ঘণ কুয়াশার দিনগুলি বাতিল করতে হতে পারে। তবে শেষমেশ তিস্তা তোর্সা এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে খুশি সবাই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00