Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জিৎের ‘বাজি’ এবার ওটিটিতে

আগামি ২৮ নভেম্বর জি ফাইভ অ্যাপে প্রিমিয়ার হবে এই অ্যাকশন থ্রিলার 'বাজি'। তামিল ছবি 'নান্নাকু প্রেমাথো'-র রিমেক এই ছবি 'বাজি'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়পর্দার পর এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘বাজি’। আগামি ২৮ নভেম্বর জি ফাইভ অ্যাপে প্রিমিয়ার হবে এই অ্যাকশন থ্রিলার ‘বাজি’। তামিল ছবি ‘নান্নাকু প্রেমাথো’-র রিমেক এই ছবি ‘বাজি’।  অংশুমান প্রত্যুষের পরিচালনায় এবছর জিৎের ছবি মুক্তিতেও এসেছে রদবদল। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় বক্স অফিসে এই ছবি হিট হওয়ার পর এবার ওয়েবে। 

করোনা পরিস্থিতির মধ্যে নানা প্রতিকূলতার মধ্যেও আউটডোর শুত শেষ করে তড়িঘড়ি দেশে ফিরেছিলেন জিৎ, মিমিসহ পুরো টিম। সেইসময় এদেশে লকডাউন শুরুর পালা। চিন্তা ছিলই কী করে শুটিং সেরে দেশে ফিরবেন তাঁরা। কিন্তু তাঁর মধ্যেই লন্ডনে শুটের শিডিউল ছোট করা হয়েছিল পরবর্তীকালে সঠিক সময় মত। করোনা বিধি মেনে ছবি মুক্তিও পেয়েছে। জিৎ-মিমি জুটি আবারও প্রশংসিত হয়েছে। তারপর বক্স অফিসে সাফল্য দেখে এই ছবি। এবার ওটিটিতে মুক্তির পালা।

এই ছবি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ছবির প্রযোজক তথা অভিনেতা জিৎ।  ভীষণ পরিশ্রম করে তাঁরা এই ছবিটা তৈরি করেছিলেন। ছবিতে মূলত দেখা গিয়েছিল বিদেশে থাকা একটি ছেলে যার নাম আদিত্য মুখোপাধ্যায়। অমূল্য মুখোপাধ্যায় তাঁর বাবার নাম। বিদেশে বসেই সে জানতে পারে তার বাবা অসুস্থ ক্যান্সার আক্রান্ত হয়েছেন তিনি। তার সঙ্গে তার বাবার সমস্ত সম্পত্তি গ্রাস করেছে তার বাবার এক সময়ের বন্ধু। প্রতারণা করেছে সে। এমন খবর পেয়েই বিদেশ থেকে দেশে ফিরে আসে আদিত্য। বাবার চিকিৎসা শুরু করে। তাঁর সঙ্গে বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়া সেই প্রতারক বন্ধুর প্রতি প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। এই নিয়েই এগিয়েছে ছবির গল্প। যা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এবার এই ছবি ওটিটিতেও সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদী জিৎ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00