Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাড়ি গিয়ে পড়ল তিস্তা ক্যানেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চার যাত্রী

সোমবার সাতসকালেই বড়সড় দুর্ঘটনা শিলিগুড়ির পথে ফুলবাড়ির তিস্তা ক্যানেলে। নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট চারচাকা গাড়ি রাস্তা থেকে গিয়ে পড়ে তিস্তা ক্যানালের জলে

বাসে সিএনজি ইঞ্জিন লাগাতে ফিরহাদের দফতরে চিঠি বাসমালিকদের

নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ বাস মালিকই ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’-এর পক্ষে। কারণ এই পদ্ধতিতে কম খরচে বেশি দূরত্বে বাস চালানো যায়। বাস মালিকরা আর ডিজেলের ভরসায় বাস চালাতে নারাজ। এই নিয়েই সিটি সাবারবান বাস সার্ভিসের তরফে রাজ্য পরিবহণ দফতরের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

আরজিকরের অধ্যক্ষের বিরুদ্ধে শুরু হচ্ছে তদন্ত

সব থেকে বড় বিষয় আরজিকরে যে আন্দোলন জুনিয়র চিকিৎসকেরা শুরু করেছিলেন তার মূল দাবিই ছিল কিন্তু সন্দীপবাবুকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা। এখন দেখার বিষয় তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় আর তার জেরে সন্দীপবাবু পদ হারান কিনা!

মা উড়ালপুল থেকে সরকারি গাড়ির চালকের মরণঝাঁপ

কার্যত শহরে মেট্রো রেলের পাশাপাশি এখন মা উড়ালপুলও জনপ্রিয় সুইসাইড পয়েন্ট হয়ে উঠতে শুরু করেছে। তবে ঠিক কী কারনে ওই ব্যক্তি আত্মহত্যা হরলেন তা নিয়েই খটকা বেঁধেছে পুলিশের। ঘটনার জেরে মা উড়ালপুলে কিছুক্ষনের জন্য হলেও যানজটের সৃষ্টি হয়। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি।

পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু! ইভিএম বিতর্কে আক্রমণ কুণালের

৩০ অক্টোবর বাংলার ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই উপনির্বাচনে তৃণমূল শুধু যে ৪টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে তাই নয়, ৩টি আসনে বিজেপির জামানতও বাজেয়াপ্ত হয়েছে। এবার সেই ফলাফলকেই ‘ইভিএম মেশিন বদলে দেওয়া’ কারসাজি হিসাবে চিহ্নিত করলেন শুভেন্দু অধিকারী।

গ্রিন পুলিশের অমানবিকতায় ক্ষমাপ্রার্থী পুলিশ কমিশনার

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অনেকেই গোটা ঘটনায় মার্কিন মুলুকে ট্রাম্প জমানায় মিনিয়াপোলিসে ঘটে যাওয়া জর্জ ফ্লয়েডের মর্মান্তিক হত্যাকাণ্ডের ছায়া খুঁজে পেয়েছেন। সৌভাগ্যবশ্বত কলকাতার ঘটনায় সেই রকম কিছু ঘটেনি। তবে জনমানসে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।

কলকাতায় পারা উনিশের নীচে! বাঁকুড়া-পুরুলিয়ায় ১৪

কলকাতায় সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় পারা ১৯ ডিগ্রির নীচে নামার ঘটনা ঘটল। কলকাতার সঙ্গে রাজ্যের অন্য জেলাতেও নেমেছে তাপমাত্রা।

0:00