Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় পারা উনিশের নীচে! বাঁকুড়া-পুরুলিয়ায় ১৪

কলকাতায় সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় পারা ১৯ ডিগ্রির নীচে নামার ঘটনা ঘটল। কলকাতার সঙ্গে রাজ্যের অন্য জেলাতেও নেমেছে তাপমাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী হাওয়া জোরালো নয়। আর তার জেরেই উত্তর ভারতের কনকনে ঠাণ্ডা হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে বাংলার পরিমণ্ডলে। আর তার জেরেই কলকাতায় সোম সকালে সর্বনিম্ন তাপমাত্রা যেমন উনিশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তেমনি বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় তা কার্যত ছুঁয়ে ফেলেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসকে। তাই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত না পড়লেও উত্তুরে হাওয়ায় দাপটে রাজ্যে এখন শীতের আমেজ বেশ ভালই উপভোগ করছেন আমজনতা। দিনের বেলায় পারা পতনের বিষয়টি সেভাবে টের পাওয়া না গেলেও রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করে দিচ্ছে হু হু করে। ভোরের শিরশিরে হাওয়াতে মালুম হচ্ছে শীতকাল এ বার আসতে চলেছে। কোথাও কোথাও আবার বেশ জমাট কুয়াশাও চোখে পড়ছে। তবে দিনের বেলা রোদ উঠলে ঠান্ডা তেমন থাকছে না, উধাও হচ্ছে কুয়াশাও।

কলকাতায় সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় পারা ১৯ ডিগ্রির নীচে নামার ঘটনা ঘটল। কলকাতার সঙ্গে রাজ্যের অন্য জেলাতেও নেমেছে তাপমাত্রা। পুরুলিয়ায় এদিন ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস,  বর্ধমানে ১৭ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দীঘায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিঙে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েক দিন রাজ্য জুড়ে শীত-শীত ভাব বজায় থাকবে। তবে একটি সতর্কবার্তাও রয়েছে— আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তা হলে শীতের এই দ্রুত ইনিংস খানিক ধাক্কা খাবে শুরুতেই।  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে রৌদ্রচ্ছ্বল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা আকাশ থাকবে পরিষ্কার। বর্ষা বিদায় নিতেই উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। যার জেরে তাপমাত্রার পতন এখন দেখা যাবে আগামী কয়েক দিন ধরেই। বর্ষা এ বার বিদায় নিয়েছে অনেকটা দেরিতে তাই এ বছর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00