Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লখিমপুর: এটা স্ট্যাটাস রিপোর্ট, যোগী সরকারকে সুপ্রিম কোর্ট

তদন্তের গতি-প্রকৃতি নিয়ে ক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লখিমপুর ইস্যুতে সুপ্রিম ভর্ৎসনার মুখে যোগী সরকার। তদন্তের গতি-প্রকৃতি নিয়ে শীর্ষ আদালত রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে। রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে ভারতের সর্বোচ্চ আদালত যে শব্দবন্ধনী ব্যহার করেছে তা এককথায় ব্যতিক্রমী।

যোগী সরকার সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রমানার এজলাসে ( বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন  সূর্য কান্ত  এবং হিমা কোহলি) তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। রিপোর্ট দেখে বেঞ্চ রীতিমতো ফুঁসে ওঠে। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ রিপোর্টে নতুন কথা বলতে এই যে, ঘটনার আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। এছাড়া আর নতুন কী আছে এই  স্ট্যাটাস রিপোর্টে।’

প্রধান বিচারপতি রমানার ডিভিশন  বেঞ্চ বলে,  ’ রাজ্য সরকারকে ১০ দিন সময় দেওয়া হয়েছিল। এই দশ দিনে ল্যাব রিপোর্ট পাওয়া গেল না। যেভাবে তদন্ত এগনোর কথা, সেভাবে এগোয়নি।’

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হাভভাব দেখে মনে হচ্ছে, অভিযুক্তকে আড়াল করার চেষ্টা চলছে। আর তার প্রমাণ এই ঘটনায় দায়ের করা দুটি এফআইআর। ঘটনা এক হলেও দুটি এফআইআরের বয়ান অসঙ্গতিপূর্ণ।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও লখিমপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল যোগী সরকার। অন্যদিকে, সম্প্রতি একটি বৈদ্যুতিন চ্যানেল আয়োজিত আলোচনাচক্রে ভাষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ লখিমপুরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য় করেন। কিন্তু সুপ্রিম কোর্ট সোমবার যে ভাষায় তাঁর সরকারের সমালোচনা করল, তাতে স্পষ্ট যোগীর ওই অনুশোচনা শুধু মুখে, কাজে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00