Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু

বৃদ্ধির হার ৫.৫ %

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বৃদ্ধি পেল সংক্রমণ, এক লাফে ৫.৫ শতাংশ।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার, ৭ নভেম্বর সকাল আটটা থেকে সোমবার ৮ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১, ৪৫১ জন। সংক্রমণ বৃদ্ধি পেলেও মৃতের সংখ্য়া তুলনামুলকভাবে কিছুটা হ্রাস পেয়েছে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত চব্বিশ ঘণ্টায়  (রবিবার, ৭ নভেম্বর সকাল আটটা থেকে সোমবার ৮ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) প্রাণ হারিয়েছেন ২৬৬ জন। গতকাল, অর্থাৎ রবিবার এই সংখ্যাটা ছিল  ৫২৬।  দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৬১ হাজার ০৫৭ জন। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১৩,২০৪ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন  ১৩,২০৪ জন। সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪।তবে সুস্থতার হার বাড়লেও, দৈনিক সংক্রমণের হারবৃদ্ধি খানিকটা চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০,৮৫৩ জন। আর সোমবার তা ১১ হাজারের বেশি।

দেশের যে পাঁচটি রাজ্য সংক্রমণের শীর্ষে, তার মধ্যে প্রথম কেরল । এখানে গত ২৪ ঘণ্টায় ((রবিবার, ৭ নভেম্বর সকাল আটটা থেকে সোমবার ৮ নভেম্বর সকাল আটটা পর্যন্ত) ৭,১২৪ জন নতুন করে কোভিডে  আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের নাম। দেশে নতুন করে সংক্রমিতের ৮৬ শতাংশেরও বেশি শুধু এই পাঁচটি রাজ্য থেকেই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00