Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা উড়ালপুল থেকে সরকারি গাড়ির চালকের মরণঝাঁপ

কার্যত শহরে মেট্রো রেলের পাশাপাশি এখন মা উড়ালপুলও জনপ্রিয় সুইসাইড পয়েন্ট হয়ে উঠতে শুরু করেছে। তবে ঠিক কী কারনে ওই ব্যক্তি আত্মহত্যা হরলেন তা নিয়েই খটকা বেঁধেছে পুলিশের। ঘটনার জেরে মা উড়ালপুলে কিছুক্ষনের জন্য হলেও যানজটের সৃষ্টি হয়। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাঁকা উড়ালপুলে গাড়ি থামিয়ে ঝাঁপ দিলেন সরকারি গাড়ির এক চালক। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার রাত সাড়ে আটটার পর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাড়িতে সরকারি দফতরের লোগো লাগানো রয়েছে। তিনি ওই সরকারি গাড়িটির চালক ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। শুনশান মা উড়ালপুলে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পার্কসার্কাসের দিক থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিল এই গাড়িটি। পশ্চিমবঙ্গ সরকারের একটি লোগো ছিল এই গাড়িতে। মা উড়ালপুলের ১৮ নম্বর পিলারের কাছে আসতেই গাড়িটি আচমকা থেমে যায়। তারপর চালক গাড়ি থেকে বেরিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে ঝাঁপ দেন। তবে তিনি কোন দফতরে কর্মরত ছিলেন তা এখনও জানা যায়নি। মা উড়ালপুলে এ ধরনের মরণঝাঁপ কিংবা দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এই উড়ালপুল থেকে আত্মহত্যার একাধিক ঘটনা সামনে এসেছে। কার্যত শহরে মেট্রো রেলের পাশাপাশি এখন মা উড়ালপুলও জনপ্রিয় সুইসাইড পয়েন্ট হয়ে উঠতে শুরু করেছে। তবে ঠিক কী কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তা নিয়েই খটকা বেঁধেছে পুলিশের। ঘটনার জেরে মা উড়ালপুলে কিছুক্ষনের জন্য হলেও যানজটের সৃষ্টি হয়। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। পুলিশ উড়ালপুল থেকে গাড়িটিকে দ্রুত পার্কসার্কাস থানায় নিয়ে চলে আসে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মানসিক চাপের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00