Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসে সিএনজি ইঞ্জিন লাগাতে ফিরহাদের দফতরে চিঠি বাসমালিকদের

নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ বাস মালিকই ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’-এর পক্ষে। কারণ এই পদ্ধতিতে কম খরচে বেশি দূরত্বে বাস চালানো যায়। বাস মালিকরা আর ডিজেলের ভরসায় বাস চালাতে নারাজ। এই নিয়েই সিটি সাবারবান বাস সার্ভিসের তরফে রাজ্য পরিবহণ দফতরের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেসরকারি বাসের ভাড়া আর তার পরিষেবা নিয়ে জটিলতা কাটাতে রাজ্য সরকার ভাড়া কম রেখে বাস পরিষেবায় ডিজেলের বদলে সিএনজি-র ব্যবহার শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে বাসমালিকদের সঙ্গে আগামী ১৭ নভেম্বর আলোচনায় বসতে চলেছেন রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকেরা। ইতিমধ্যে পরিবহণ দফতরের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনায় বসে সিএনজি ইঞ্জিন লাগানোর বিষয়ে ইঙ্গিত পেয়েছেন তাঁরা। সেই ইঙ্গিত পেয়েই এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে চিঠি দিলেন বেসরকারি বাস মালিকরা। তাতে তাঁরা সিএনজি বা কমপ্রেসড ন্যাচরাল গ্যাস চালিত ইঞ্জিন লাগাতে বাস পিছু ভর্তুকি প্রদানের আবেদন জানিয়েছেন।  

ক্রমবর্ধমান ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে বাস মালিকদের। সম্প্রতি পেট্রলে পাঁচ টাকা এবং ডিজেলে দশ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও হাল ফেরেনি বাস মালিকদের। এমন পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ানো নিয়ে দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু না আমজনতা চাইছেন এখন বাস ভাড়া বাড়ুক না রাজ্য সরকার তা চাইছে। তাই বিকল্প পথে ভাড়া কম রেখে বাস পরিষেবায় ডিজেলের বদলে সিএনজি-র ব্যবহার শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার। সেই সূত্রেই রাজ্যের তরফে পরিবহণ দফতরের মাধ্যমে বাস মালিকদের দু’টি প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমটি ‘ডুয়েল ফুয়েল ইঞ্জিন’ ও দ্বিতীয়টি ‘ডেডিকেটে‌ড সিএনজি ইঞ্জিন’। ‘ডুয়েল ফুয়েল ইঞ্জিন’-এর ক্ষেত্রে বাস ডিজেল ও সিএনজি উভয় দিয়েই চালানো যাবে। আর ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’ দিয়ে শুধুমাত্রই সিএনজি চালিত বাসই দিয়ে চালানো যাবে বাসে।

নবান্ন সূত্রে খবর, বেশির ভাগ বাস মালিকই ‘ডেডিকেটেড সিএনজি ইঞ্জিন’-এর পক্ষে। কারণ এই পদ্ধতিতে কম খরচে বেশি দূরত্বে বাস চালানো যায়। বাস মালিকরা আর ডিজেলের ভরসায় বাস চালাতে নারাজ। একেকটি বাসে সিএনজি-র ইঞ্জিন লাগাতে খরচ হবে ২ থেকে ৫ লক্ষ টাকা। বাস মালিকরা চাইছেন, যেহেতু অতিমারির কারণে তাঁদের আর্থিক অবস্থা বেহাল হয়েছে, তাই নতুন সিএনজি ইঞ্জিন লাগাতে ভর্তুকি দিক রাজ্য সরকার। এই নিয়েই সিটি সাবারবান বাস সার্ভিসের তরফে রাজ্য পরিবহণ দফতরের সচিবকে চিঠি দেওয়া হয়েছে। ওই সংগঠনেরই সম্পাদক টিটো সাহা এই বিষয়ে জানিয়েছেন, ‘আমরা মূলত ছয়টি দাবি জানিয়েছি। তার মধ্যে একটি দাবিতে সিএনজি ইঞ্জিন লাগাতে সরকারি ভর্তুকির কথা বলা হয়েছে। কারণ খুবই স্পষ্ট। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছরের বেশি সময় বাস না চালানোয় আমাদের আর্থিক অবস্থা ভালো নেই। তাই আমরা সরকারের কাছে আবেদন করেছি। আশাকরি সরকার পক্ষ আমাদের আবেদনে সাড়া দেবে।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00