Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

সোমবার রাষ্ট্রপতির হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করলেন সুষমা কন্যা বাঁশুরি স্বরাজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হল প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। সোমবার রাষ্ট্রপতির হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করলেন সুষমা কন্যা বাঁশুরি স্বরাজ। রাষ্ট্রপতি ভবনের এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

উল্লেখ্য, ২০১৯-এর ৬ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতের ২৯তম বিদেশমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নিতা সুষমা স্বরাজের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ২০১৯-এর ৩০ মে পর্যন্ত তিনি ভারতের বিদেশ মন্ত্রীর দায়িত্বভার পালন করেছেন। তিনি ছিলেন দেশের অন্যতম লোকপ্রিয় এবং চর্চিত বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী থাকাকালীন দেশ এবং বিদেশের বহু মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির পরে তিনিই ছিলেন ভারতের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী। এর আগে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীত্বের দায়িত্বও পালন করেছেন। 

এদিন সুষমা স্বরাজের পাশাপাশি পদ্মবিভূষণ পেয়েছেন হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত শিল্পী চান্নুলাল মিশ্র। পাশাপাশি আরও ৭ জনকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে সুষমা স্বরাজকে নিয়ে মোট ১৬ জন মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন এদিন। সেই তালিকায় রয়েছেন অরুণ জেটলি, এসপি বালাসুব্রহ্মণ্যমও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00