Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরজিকরের অধ্যক্ষের বিরুদ্ধে শুরু হচ্ছে তদন্ত

সব থেকে বড় বিষয় আরজিকরে যে আন্দোলন জুনিয়র চিকিৎসকেরা শুরু করেছিলেন তার মূল দাবিই ছিল কিন্তু সন্দীপবাবুকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা। এখন দেখার বিষয় তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় আর তার জেরে সন্দীপবাবু পদ হারান কিনা!

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সমস্যার শিকড়ে নজর দিল রাজ্য স্বাস্থ্য দফতর। যে অধ্যক্ষকে ঘিরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন গোটা হাসপাতালকে অচল করে দিয়েছিল, এবার সেই অধ্যক্ষের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। নবান্নের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই খুশির রেশ ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীদের মধ্যে। সেই সঙ্গে স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের চিকিৎসকমহলও। নজরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অচলাবস্থা এবং তা কাটাতে এবার সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দফতরের তদন্তের নির্দেশ। আরজিকর হাসপাতালের অচলাবস্থা ও অনিয়মের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে এবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। এন‌আর‌এস মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত ই কমিটিকে আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যদিও সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

চলতি বছরে দীপাবলির আগে একযোগে দু’টি কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্টেন্ট কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতে তিনি অস্থি প্রতিস্থাপনে কোটি টাকার তছরূপ নিয়ে প্রকাশ্যে তোপ দেগেছিলেন। এবার সেই অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ঘটনাচক্রে, গত ২ নভেম্বর আরজিকরের আন্দোলনকারীরা আমরণ অনশন প্রত্যাহার করেন। সে দিন‌ই এই তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। যদিও ঠিক কী ধরনের অভিযোগের তদন্ত হবে তা নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ন্যাশনাল মেডিকেল কলেজের এম‌এসভিপি থাকাকালীন আরজিকরের বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে বাড়ি-জমি ক্রয় সংক্রান্ত ভিজিল্যান্স কমিশন হয়েছিল। সেই সূত্রেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে খবর।

এ বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বক্তব্য, ন্যাশনালে এমএসভিপি থাকার সময় সন্দীপবাবুর বিরুদ্ধে প্রস্থেটিক সংক্রান্ত একটি অভিযোগ ছিল। পাশাপাশি, বিভাগীয় প্রধানেরা‌ও অধ্যক্ষের আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন। সেই সূত্রে তদন্ত কমিটি। সব থেকে বড় বিষয় আরজিকরে যে আন্দোলন জুনিয়র চিকিৎসকেরা শুরু করেছিলেন তার মূল দাবিই ছিল কিন্তু সন্দীপবাবুকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ করা। এখন দেখার বিষয় তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় আর তার জেরে সন্দীপবাবু পদ হারান কিনা!

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00