Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেসিডেন্ট পদে শি-য়ের মেয়াদ বৃদ্ধি

সোমবার থেকে শুরু হল সেন্ট্রাল কমিটির বৈঠক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট পদে শি জিনপিংয়ের মেয়াদ আরও এক দফা বাড়ল। 

সোমবার চিনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠকে এই মর্মে একটি প্রস্তাব পেশ হয়। সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশও হয়ে যায়। প্রেসিডেন্ট পদে শি-য়ের তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি সে দেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ঘটনা।এই স্বীকৃতির অর্থ, সেন্ট্রাল কমিটি মনে করছে মাও দে জংয়ের পর শি দেশের ‘মোস্ট পাওয়ারফুল লিডার’

সোমবার থেকে শুরু হয়েছে চিনা কমিউনিস্ট পার্টির তিনদিনের সেন্ট্রাল কমিটির ১৯ তম বৈঠক। রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছেন চারশোর বেশি প্রতিনিধি। অধিবেশনের প্রথমদিন প্রারম্ভিক ভাষণ দেন প্রেসিডেন্ট তথা পার্টির সাধারণ সম্পাদক শি। সরকারি সংবাদ সংস্থা জিনহুয়ার প্রতিবেদন অনুসারে, ভাষণে শি পার্টির ১০০ বছরের খতিয়ান পেশ করেন।  

প্রারম্ভিক ভাষণে শি বলেন, ‘নানা উত্থান-পতনের সাক্ষী চিনের কমিউনিস্ট পার্টি। বিগত বছরে দলকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই বাধা-বিপত্তি জয় করে পার্টি আজও স্বমহিমায় উজ্জ্বল।’  চিনের অর্থনৈতিক উন্নতির কথা  তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, কমিউনিস্ট পার্টির  কড়া অনুশাসনের ফলেই উন্নতির শিখরে পৌঁছতে পেরেছে দেশ।

প্রেসিডেন্ট পদে শি-য়ের তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞমহল মনে করছে, এখনও তাঁর যোগ্য উত্তরসূরীর সন্ধান যে পাওয়া যায়নি, সেন্ট্রাল কমিটির এই সিদ্ধান্ত থেকে সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00