Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু! ইভিএম বিতর্কে আক্রমণ কুণালের

৩০ অক্টোবর বাংলার ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই উপনির্বাচনে তৃণমূল শুধু যে ৪টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে তাই নয়, ৩টি আসনে বিজেপির জামানতও বাজেয়াপ্ত হয়েছে। এবার সেই ফলাফলকেই 'ইভিএম মেশিন বদলে দেওয়া' কারসাজি হিসাবে চিহ্নিত করলেন শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের রায়ে যে বিজেপির বিন্দুমাত্র আস্থা নেই সেটাই এবার প্রমাণ করে দিলেন শিশিরপুত্র শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বিজেপির তাঁবেদারী করা জাতীয় নির্বাচন কমিশনকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তিনি। আর তার জেরে তৃণমূল থেকেও তাঁকে পাল্টা আক্রমণ করা শুরু হয়েছে। গত ৩০ অক্টোবর বাংলার ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার ফলাফল সামনে আসে চলতি মাসের ২ তারিখে। সেই উপনির্বাচনে তৃণমূল শুধু যে ৪টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে তাই নয়, ৩টি আসনে বিজেপির জামানতও বাজেয়াপ্ত হয়েছে। তবে বিজেপি অপেক্ষা বামেরা ভাল ফলাফল করেছে। কিন্তু এবার সেই ফলাফলকেই ‘ইভিএম মেশিন বদলে দেওয়া’ কারসাজি হিসাবে চিহ্নিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তাঁকে পাল্টা কথা শোনাতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 

রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে দীনদয়াল উপাধ্যায় ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানেই উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব ইভিএম মেশিন পাল্টেছে। বুথ ধরে ধরে বের করেছি আমি। বেহালা পূর্বের মেশিন গোনা হয়েছে গোসাবায়। সৌমেন গদলের জেনারেল সেক্রেটারি। ওঁর বাড়ির ভোট ৮টা, অথচ বুথে পড়েছে ১টা ভোট। শান্তিপুর কলেজের বুথে ৮টা ভোট পেয়েছে বিজেপি। ১০০-র মধ্যে ৮৭ শতাংশ ভোট পাচ্ছে একটা দল। গোসাবার সুব্রত মণ্ডল, দিনহাটার উদয়ন গুহ, ৮৬-৮৭ শতাংশ ভোট কেউ পায় উপনির্বাচনে? শান্তিপুর কলেজের বুথে ৪৭৮টা ভোট পেয়েছে তৃণমূলচ। সেখানে বিজেপি পেয়েছে মাত্র ৮টা ভোট। ওই বুথে প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র প্রমুখ সহ ২০ জন বিজেপি কর্মী রয়েছেন। তাঁদের বাড়ির ভোট ৯২টা। তাঁরা বলছে আমার বাড়ির লোকরা তাহলে ভোট দেয়নি? এতেই প্রমাণিত ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। করার করব। মানুষ দেখছে। সবাই দেখছে হাসছে। পতনের জন্য যা যা হওয়ার তা হচ্ছে।’

শুভেন্দুর এই বক্তব্যের পরেই তাঁকেই পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘পাগলের প্রলাপ বকছে শুভেন্দু। বিজেপি কর্মীদের ভোট আর তাঁদের বাড়ির লোকেদের ভোট যে বিজেপি এখন আর পাচ্ছে না এটা চূড়ান্ত বাস্তব। দলের ব্যর্থতা, নেতৃত্বের ব্যর্থতার জন্যই তাঁরা ভোট পাচ্ছে না। আসলে ওঁর দোষেই বিজেপি হেরেছে। তাই এখন নিজের মুখ দেখাতে পারছে না। অহেতুক বাজার গরম করার কোনও মানে নেই। ওঁর মনে হলে নির্বাচন কমিশনকে জানাক। এখানে কান্নাকাটি করছে কেন? বিরোধী দলনেতার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। ওঁর মাথার ধূসর জায়গা বদলে নিন। কেন্দ্রীয় বাহিনীর আওতায় নির্বাচন হয়েছে। এটা হতে পারে কখনও? কূপমণ্ডুক হয়ে থাকলে চলবে? তামিলনাড়ুতে বিজেপির এক প্রার্থী ১টি ভোট পেয়েছেন। শুভেন্দু বিজেপির সামনের সারিতে থাকলে ওদের কর্মীরাই ভোট দেবে না। নিজে কাউকে মুখ দেখাতে পারছে না। নিজেদের দোষে হেরে এখন বাজারগরম করছে। বিজেপির সব কর্মী আর তাঁদের বাড়ির লোকেদের সব ভোট বিজেপিকে পেতে হবে সেটা কে বলল? আর ভোট তো করিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর সেটাও ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এরপরেও যদি ওর মনে হয় ইভিএম বদল হয়েছে তাহলে কমিশনকে গিয়ে জানাক। এখানে কাঁদছে কেন!’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00