Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান, ছেলেকে ‘হিরো’ বললেন মাধুরী

ক্যানসার আক্রান্তদের জন্য এক বড় পদক্ষেপ নিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতর ছোট ছেলে রেয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছিল জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। এইদিন ক্যানসার আক্রান্তদের জন্য এক বড় পদক্ষেপ নিল অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনের ছোট ছেলে রেয়ান।

দীর্ঘ ২ বছর ধরে করা চুল এবার ক্যানসার আক্রান্তদের দান করে তাঁদের পাশে দাঁড়ালেন মাধুরী দীক্ষিত পুত্র। সেই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং।

তিনি লিখেছেন, ‘সব হিরোরা টুপি পরে না। কিন্তু আমার হিরো পরে রয়েছে। আজ জাতীয় ক্যানসার দিবস। আর আজকের দিনে আমি সবার সঙ্গে একটা বিশেষ কথা ভাগ করে নিতে চাই। বছর ২ আগে আমার ছেলে রেয়ানের ক্যানসার আক্রান্তদের দেখে খুব কষ্ট হয়েছিল। কেমোর ফলে প্রায় সব ক্যানসার আক্রান্তদেরই চুল ক্ষতিগ্রস্থ হয়। এরপর আমার ছেলে সিদ্ধান্ত নেয় ওইসব ক্যানসার রোগীদের জন্য নিজের চুল বাড়ানোর। বাবা-মা হিসেবে রেয়ানের এই সিদ্ধান্তে আমরা খুব গর্বিত হয়েছিলাম’।

অভিনেত্রী আরও জানান, ‘প্রায় ২ বছর ধরে রেয়ান চুল কাটেনি। কারণ চুল দান করার একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। অন্তত একটি বিশেষ দৈর্ঘ্য অবধি না পৌঁছলে চুল দান করা যায় না। আর আজ সেই চূড়ান্ত দিন। মা-বাবা হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00