Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্মশ্রী সম্মান পেলেন কঙ্গনা, আদনান

পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত।

Share:

নিজস্বস প্রতিনিধি: ২০২০ সালের পদ্মশ্রী সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত, আদনান সামি। এদিন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৬শে জানুয়ারি ঘোষণা করা হয়েছিল পদ্ম-সম্মান প্রাপকদের নামের তালিকা। এই তালিকায় বলিউড ইন্ডাস্ট্রি থেকে কঙ্গনা রানাওয়াত,করণ জোহর, একতা কাপুর এবং আদনান সামিদের মতো তারকাদের দেশে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছিল মোদি সরকার। সোমবার সেই সম্মান তুলে দেওয়া হয় তাঁদের।

এদিন গোল্ডেন-গ্রিন শাড়িতে একদম সাবেকি সাজে পুরষ্কার নিলেন কঙ্গনা। অন্যদিকে, কালো রঙের শেরওয়ানিতে পুরস্কার নিলেন আদনান সামি। পদ্ম-সম্মনের দ্বিতীয় পর্যায়ে একতা-করণদের পাশাপাশি প্রয়াত সংগীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের পরিবারের হাতে তুলে দেওয়া হবে তাঁর পদ্মশ্রী সম্মান। পদ্মবিভূষণ পেলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত চান্নুলাল মিশ্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00