Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণভোটের রায় বলছে ‘ Yes to Elon’

সম্পত্তির ১০ শতাংশ বিক্রির অনুমোদন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গণভোটের ফলাফল টেসলা-কর্তা ইলন মাস্ককে তাঁর সম্পত্তির ১০ শতাংশ বিক্রির অনুমোদন দিল। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশের কাছাকাছি (৫৭.৯ শতাংশ)। বিপক্ষে ৪২.১ শতাংশ।

বিশ্বের অন্যতম এই অর্বুদপতি শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে প্রস্তাব উত্থাপন করে বলেন, তিনি তাঁর মোট সম্পত্তির ১০ শতাংশ বিক্রি করতে প্রস্তুত। তবে সেটা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপর। ফলাফল প্রস্তাবের পক্ষে গেলেও তিনি সেই রায় মেনে নেবেন।সেই সঙ্গে তিনি এও বলেন, ‘বিপুল এই সম্পত্তি মালিক হওয়ার আরও একটি দিক হল করফাঁকির দায় নেওয়া। তাই, আমি আমার সম্পত্তির ১০ শতাংশ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করলাম। গণভোট যে রায় দেবে, সেই রায় নতমস্তকে মেনে নেব।‘

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার বাজার বন্ধের হিসেব অনুসারে ইলন মাস্ক তাঁর মোট সম্পত্তির ১০ শতাংশ বিক্রি করলে অর্থমূল্য হবে ২১ মিলিয়ন মার্কিন ডলার।  

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জাতিসঙ্ঘের নিশানা হয়ে ওঠেন টেসলা-কর্তা। জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলির মন্তব্য। একটি সাক্ষাৎকারে ওয়েসলি বলেন, ৩০০ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক ইলন মাস্ক এবং ১৯৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক জেফ বেজোস-এই দুজন বিশ্ব থেকে খাদ্য সংকট দূর করতে পারেন। ডেভিড বলেছিলেন ইলন মাস্কের কাছে এটা সুবর্ণ সুযোগ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00