Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিআরপিএফ ক্যাম্পে গুলিবৃষ্টি, হত চার

ঘটনাটি ভোররাতে ৫০ নং ব্যাটেলিয়নের ক্যাম্পে

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড়: সাতসকালে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে গুলি।

এক জওয়ান তাঁর চার সহকর্মীকে গুলি করে খুন করে। আহত আরও সাত। এদের মধ্যে দুই জওয়ানের আঘাত গুরুতর। তাঁদের বিমানে উড়িয়ে রায়পুর নিয়ে আসা হয়েছে। গ্রেফতার ঘাতক জওয়ান। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ধৃতের নাম ঋতেশ রঞ্জন। কী কারণে হামলা তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

হামলা হয় সোমবার ভোর পৌনে চারটে নাগাদ, সুকমার মারাইগুড়ি পুলিশ স্টেশন সংলগ্ন সিআরপিএফের ৫০ নং ব্যাটেলিয়নের ক্যাম্পে। অন্যান্য দিনের মতো সোমবার সকালে ডিউটিতে যাওয়ার জন্য জওয়ানরা প্রস্তুত হচ্ছিলেন। আচমকাই তাঁরা গুলির শব্দ শুনতে পান। দেখেন, ঋতেশ তাঁর সহকর্মীদের লক্ষ্য করে একে-৪৭ থেকে উন্মাদের মতো গুলি চালাচ্ছে। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর চার সহকর্মী। এ্ররা হলেন রাজমণি কুমার যাদব, রাজীব মণ্ডল, ধাঞ্জি, ধর্মেন্দ্র কুমার। জখম আরও সাত। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ানের আঘাত গুরুতর হওয়ায় তাদের বিমানে উড়িয়ে রায়পুর সেনা হাসপাতালে নিয়ে আসা হয়।

বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ এই হামলার খবর দিতে গিয়ে জানান, সুকমার সিআরপিএফের ৫০ নম্বর ব্যাটিলিয়নের ক্যাম্পে এক জওয়ান তাঁর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। কোনও মানসিক অবসাদ থেকে ওই জওয়ানের এই কাজ, নাকি এমন আক্রমণাত্মক হয়ে ওঠার পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00