Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই ব্যাঙ্ক পরিদর্শনে শিবের বাহন, ভয়ে কাঁটা কর্মী থেকে গ্রাহক

নিজস্ব প্রতিনিধি, উন্নাও: আচমকাই হানা দিলেন তিনি। কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে পরখ করে নিলেন সব কিছু। আর তাকে দেখেই ভয়ে কাঁটা ব্যাঙ্কের কর্মী-আধিকারিক থেকে শুরু মায় গ্রাহকরা। যদিও কোনও দিকে ভ্রুক্ষেপ না করে, কাউকে কিছু না বলে গোটা ব্যাঙ্ক একবার প্রদক্ষিণ করে আপন মনে বেরিয়ে গেলেন। আর তাতেই হাঁপ ছেড়ে বাঁচলেন ব্যাঙ্কের কর্মী-আধিকারিকরা। বড় জোড় […]

কর্মসংস্থানে সুখবর, পঞ্চায়েত দফতরে হাজার-হাজার কর্মী নিয়োগ

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর। রাজ্যে এবার পঞ্চায়েত দফতরের বিভিন্ন পদে হাজার হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। বৃহস্পতিবার নতুন নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। বৈঠকের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পঞ্চায়েত দফতরের ৭২১৬টি শূন্যপদে নিয়োগ হবে। তারমধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ৬৬৫২টি পদে […]

ইডির সমনে সাড়া দিলেন না ফারুখ আবদুল্লা

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অসুস্থতার কারণ দেখিয়ে ইডির সমন এড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল পাঠিয়ে হাজিরা না দিতে পারার কথা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। পাশাপাশি নিজের এক ব্যক্তিগত সহকারীকে পাঠিয়েও মৌখিকভাবে ইডি আধিকারিকদের বিষয়টি অবহিত করেছেন তিনি। অর্থ পাচার মামলায় এদিনই শ্রীনগরের কার্যালয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় […]

অযোধ্যার রামলালা প্রতিষ্ঠার দিন বারাণসীতে বিনামূল্যে গঙ্গা ভ্রমণ

নিজস্ব প্রতিনিধিঃ রাম মন্দিরের উদযাপন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বারাণসীতে বিনামূল্যে গঙ্গা ভ্রমণ করতে পারবেন পুণ্যার্থীরা। বারাণসীতে  ৮৪টি গঙ্গা ঘাটে ভক্ত ও পর্যটকদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন  নাবিকেরা। এই নিয়ে মা গঙ্গা নিষাদ রাজ সেবা ট্রাস্টের সেক্রেটারি শম্ভু সাহনি জানিয়েছেন,’ জঙ্গলে যাওয়ার সময় […]

সোশ্যাল মিডিয়ায় চাকরির প্রলোভন, মুখ খুলল মেট্রো রেল

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে এল মেট্রো রেলে চাকরির নাম করে প্রতারণার অভিযোগ। সেখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে। এই ধরনের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলকাতা মেট্রো রেল। মেট্রো রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও মেট্রোতে চাকরি হয় না। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক […]

Kalinga Super Cup: সংযুক্ত সময়ের গোলে গোকুলাম হারিয়ে জয়ী মুম্বই সিটি

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: সামান্য ভুল। আর সেই ভুলের মাশুল গুনতে হলো গোকুলাম কেরালাকে। সংযুক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মুম্বই সিটি এফসি’কে জেতালেন এল খায়াতি। অথচ ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল মুম্বই সিটি এফসি। যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ গোকুলাম কেরালার কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা। তাঁদের দাবি,  ‘অন্যায্য পেনাল্টি দিয়ে মুম্বইকে জিতিয়েছেন রেফারি।’ […]

অল্পের জন্য প্রাণে রক্ষা মেহবুবার, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। যদিও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে পিডিপি নেত্রীর গাড়ি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও চোট পেয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে অনন্তনাগ জেলার সঙ্গমে। মেহবুবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার খবর ছড়িয়ে পড়ার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন পিডিপি নেতা-কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কালো রঙের […]

আফগানিস্তানে ৬.৩ মাত্রায় ভূমিকম্পের জেরে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। আফগানিস্তানের এই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই  ভূমিকম্পের কারণে […]

বেআইনিভাবে নিয়োগের ঘটনায় ধৃত প্রধান শিক্ষক সিআইডি হেফাজতে

নিজস্ব প্রতিনিধি : বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার হলেন খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রাক্তন ডি আই। ২০১৭ সালে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ করেছিলেন প্রধান শিক্ষক ও প্রাক্তন ডি আই। এদের দুজনকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, ২০১৭ সালে নিজের স্কুলে নিয়ম বহির্ভুতভাবে প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া […]

ছোটবেলায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন এ আর রহমান, কিন্তু কেন?

যখন আপনি অন্যের জন্য বাঁচবেন, তখন আপনি স্বার্থপর নন, তখন আপনার জীবনের একটি অর্থ আছে। এটি আমি এটিকেই খুব গুরুত্ব সহকারে নিয়েছিলাম। আপনার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে।

নয়া মন্ত্রীদের আপ্যায়নে থাকছে শিক কাবাব, ভেটকি ফিস ফিঙ্গার…..

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ফের আরও একবার শপথ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিন নতুন মন্ত্রীদের এই আপ্যায়ন অনুষ্ঠানে রাখা হয়েছে হরেক রকমের খাবার। থাকছে শিক কাবাব, ভেটকি মাছের ফিস ফিঙ্গার থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি। […]

৭৭ বছরেই অমৃতলোকে পাড়ি দিলেন কবি দেবারতি মিত্র

১৯৪৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন দেবারতি মিত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

জোরাল  ভূমিকম্প আফগানিস্তানে, ফের কাঁপল  দিল্লি

নিজস্ব প্রতিনিধিঃজোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লির মাটি । ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই  ভূমিকম্পের কারণে জারি হয়নি […]

হোটেলের দরজা ভেঙে ভিনধর্মের দম্পতিকে মারধর, ভাইরাল ভিডিও  

নিজস্ব প্রতিনিধিঃ হোটেলের ঘরের মধ্যে রয়েছে ভিনধর্মের দম্পতি। আর সেই খবর পেয়েই হামলা চালায় ছয় জন । এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। ইতিমধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দু যুবক ও মুসলিম মহিলাকে মারধর করছে বেশ কয়েকজন যুবক। আর সেই ভিডিওটি করেছে হামলাকারীদের মধ্যে থাকা একজন। এই ঘটনাটি ঘটেছে […]

মারকানায় বিশৃঙ্খলার ঘটনায় জরিমানা ব্রাজিল-আর্জেন্টিনাকে

নিজস্ব প্রতিনিধি : মারাকানায় বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে ম্যাচে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তদন্ত শুরু করে ফিফা। শেষ পর্যন্ত শাস্তি ঘোষণা করল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দেশের ফেডারেশনকেই জরিমানা করা হয়েছে। সংবাদ সংস্থা এপির তরফে জানানো হয়েছে, মারকানার এই ঘটনায় ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার টাকা […]

0:00