Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছোটবেলায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন এ আর রহমান, কিন্তু কেন?

যখন আপনি অন্যের জন্য বাঁচবেন, তখন আপনি স্বার্থপর নন, তখন আপনার জীবনের একটি অর্থ আছে। এটি আমি এটিকেই খুব গুরুত্ব সহকারে নিয়েছিলাম। আপনার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ আর রহমান, ভারতীয় সঙ্গীত মহলের এক বিশেষ নাম। দেশের একাধিক সুপারহিট গানের প্রাণ প্রতিষ্ঠা তাঁর হাত ধরেই। এই গানের জন্যই তাঁর ঝুলিতে এসেছে একাধিক জাতীয় পুরস্কার এবং অস্কার। যদিও মাস কয়েক ধরে তাঁকে নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। কারণটা হল, ঈশান-ম্রুণালের পিপ্পা ছবিতে ব্যবহৃত নজরুলের আইকনিক গান ‘কারার ঐ লৌহ কপাট’- এর বিকৃতি। গানটির বিকৃতি ঘটিয়ে একাধিক গায়ক এবং নজরুলের পরিবারের কোপে পড়েছেন রহমান। এমনকি গানটিকে নেটমহলের সব জায়গা থেকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। যদিও এই বিতর্কে এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি এ আর রহমান।

কিন্তু সম্প্রতি নিজের জীবনের একটি বিস্ফোরক ঘটনার কথা জানালেন এ আর রহমান। অক্সফোর্ড ইউনিয়নের একটি সাক্ষাৎকারে আধ্যাত্মিকতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করা সমাজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অকপটে সুরকার বলেন, ‘অল্প বয়সে আমিও আত্মহত্যার চিন্তার সঙ্গে লড়াই করে ছিলাম। কিন্তু তখন আমার মা কারিমা বেগমের কথাগুলি থেরাপি হিসেবে কাজ করেছিল। আমার মা বলতেন, ‘যখন তুমি অন্যের জন্য বাঁচবে, তখন তুমি এই চিন্তাগুলো করতে পারবে না’। সুন্দর এই উপদেশগুলি আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম।”

সুতরাং বোঝাই যাচ্ছে, এ আর রহমান তার মায়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, যিনি ২০২০ সালে মারা যান।জীবনের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে, অস্কার বিজয়ী সঙ্গীত রচয়িতা বলেন, “যখন আপনি অন্যের জন্য বাঁচবেন, তখন আপনি স্বার্থপর নন, তখন আপনার জীবনের একটি অর্থ আছে। এটি আমি এটিকেই খুব গুরুত্ব সহকারে নিয়েছিলাম। আপনার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে। আমাদের সবারই অন্ধকার সময় আছে। এটি এই পৃথিবীতে ছোট ছোট ভ্রমণ।”

সম্প্রতি রহমানকে শিবকার্থিকীয়া অভিনীত আয়লানের নতুন গান মাঞ্জা নী গানে নায়কের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে, যা দেখে দর্শকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন, সাদা পোশাকে একেবারে র‍্যাপাররের মতো সেজে ছিলেন তিনি। আর গানের প্রতিটি বিটে তিনি নেচে একেবারে ফাটিয়ে দিয়েছেন। গানটি কোরিওগ্রাফ করেছেন স্যান্ডি। এটি তেলেগু সংস্করণে রিলিজ হয়েছে। গানের পাশাপাশি তিনি যে নাচটাকেও দুর্দান্তভাবে রপ্ত করে নিয়েছেন তা ভালই বোঝা যাচ্ছে। এ আর রহমানের পরবর্তী কাজ, শিবকার্থিকেয়নের আয়লান, রজনীকান্তের লাল সালাম, অজয় ​​দেবগনের ময়দান, ইমতিয়াজ আলীর চামকিলা, ধনুশের ডি50, পৃথ্বীরাজ সুকুমারনের দ্য গোট লাইফ, মণি রত্নমের ঠগ লাইফ এবং আরও কিছু তার আসন্ন চলচ্চিত্র।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00