Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোশ্যাল মিডিয়ায় চাকরির প্রলোভন, মুখ খুলল মেট্রো রেল

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে এল মেট্রো রেলে চাকরির নাম করে প্রতারণার অভিযোগ। সেখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে। এই ধরনের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলকাতা মেট্রো রেল। মেট্রো রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও মেট্রোতে চাকরি হয় না।

এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইদানিং আমরা কিছু কিছু জায়গা থেকে খবর পাচ্ছি যে কলকাতা মেট্রো রেল সংক্রান্ত অনেক বিজ্ঞাপন বেরোচ্ছে, যেখানে চাকরির কথা বলা হচ্ছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। দয়া করে এই প্রতারণার জালে কেউ পা দেবেন না।‘

একইসঙ্গে মেট্রোর জন সংযোগ আধিকারিক জানান, মেট্রো বা রেলে নিয়োগের আগে বিভিন্ন পত্রপত্রিকায় বড় করে বিজ্ঞাপণ প্রকাশিত হয়। সবাই জানতে পারেন। লুকিয়ে চুরিয়ে কখনই রেলে নিয়োগ হয় না। কোনওদিন ফেসবুক, হোয়াটস অ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেলে নিয়োগ হয়নি। আর ভবিষ্যতেও হবে না।‘

কিভাবে মেট্রো রেলে চাকরি হয়, সেবিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মেট্রো রেলের জন সংযোগ আধিকারিক। এই প্রসঙ্গে তিনি জানান, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে নিয়োগ হয়। কলকাতা মেট্রো রেল ভারতীয় রেলেরই একটি অংশ। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। তারপর একটি ইন্টারভিউ হয়। রেলের পরীক্ষায় নিয়োগের একটি পদ্ধতি রয়েছে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00