Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অযোধ্যার রামলালা প্রতিষ্ঠার দিন বারাণসীতে বিনামূল্যে গঙ্গা ভ্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাম মন্দিরের উদযাপন নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বারাণসীতে বিনামূল্যে গঙ্গা ভ্রমণ করতে পারবেন পুণ্যার্থীরা। বারাণসীতে  ৮৪টি গঙ্গা ঘাটে ভক্ত ও পর্যটকদের বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন  নাবিকেরা।

এই নিয়ে মা গঙ্গা নিষাদ রাজ সেবা ট্রাস্টের সেক্রেটারি শম্ভু সাহনি জানিয়েছেন,’ জঙ্গলে যাওয়ার সময় ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা  বিনামূল্যে নৌকা ভ্রমণ করেছিলেন। তাই অযোধ্যায় শ্রী রামের মন্দির  উদ্বোধনের দিন বারাণসীতে বিনামূল্যে নৌকা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ এছাড়াও ২২ জানুয়ারি বারাণসীতে রাজঘাট থেকে নিষাদরাজ ঘাট পর্যন্ত একটি শোভাযাত্রাও আয়োজন করা হয়েছে।সেখানে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।  

উল্লেখ্য, বারাণসিতে তৈরি হচ্ছে রামলালার প্রাণপ্রতিষ্ঠার যজ্ঞ পাত্র, গদা, শঙ্খ। তাঁর প্রস্তুতি এখন তুঙ্গে। যুদ্ধকালীন তৎপরতায় অনুষ্ঠান ও পুজোর সমস্ত দ্রব্য তৈরি করছেন বারাণসির কর্মীরা।  জোরকদমে তৈরি হয়েছে পুজোর মণ্ডপে স্থাপিত পাঁচটি যজ্ঞের পাত্র, অরণি মন্থন এবং চারটি গদা, চক্র, পদ্ম ও শঙ্খ।

প্রসঙ্গত, বারাণসী নয় নিয়েছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন নিয়ে  নয়া উদ্যোগ নিয়েছে  ছত্তিশগড়ের সরকার। অযোধ্যায় ভগবান রামের দর্শনে যেতে ইচ্ছুক পুণ্যার্থীদের বিনা মুল্যে ট্রেনের করে  নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতেই খুশী হয়েছেন পুণ্যার্থীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00