Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোটেলের দরজা ভেঙে ভিনধর্মের দম্পতিকে মারধর, ভাইরাল ভিডিও  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোটেলের ঘরের মধ্যে রয়েছে ভিনধর্মের দম্পতি। আর সেই খবর পেয়েই হামলা চালায় ছয় জন । এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। ইতিমধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দু যুবক ও মুসলিম মহিলাকে মারধর করছে বেশ কয়েকজন যুবক। আর সেই ভিডিওটি করেছে হামলাকারীদের মধ্যে থাকা একজন।

এই ঘটনাটি ঘটেছে ৭ ই জানুয়ারি। তবে এই ঘটনা সামনে আসে বৃহস্পতিবার সকালে। এই ভিডিও নিয়ে কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছয়জন যুবক আচমকাই হোটেলের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেই সময় খাটে শুয়ে ছিল মুসলিম মহিলাটি। ওই অবস্থায় তাঁকে ছয় যুবক লাথি মেরে মেঝেতে ফেরে দেয়।

পাশাপাশি ওই হিন্দু যুবককে দেওয়ালের কাছে নিয়ে গিয়ে মারধর করে দুষ্কৃতিরা। ওই অবস্থা দেখে মুসলিম মহিলাটি বরখা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। আর তা দেখেই তাঁর বরখা খুলে দিয়ে পালিয়ে যান ছয় যুবক। এই ঘটনার পরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে দম্পত্তি। সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হলেও এখন পলাতক চার জন যুবক। তাঁদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই  ছয় যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দায়ের হয়েছে মামলা। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00