Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানিস্তানে ৬.৩ মাত্রায় ভূমিকম্পের জেরে কাঁপল পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্থান। বৃহস্পতিবার ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। আফগানিস্তানের এই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এই জোরাল ভূমিকম্পটি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০১ কিলোমিটার গভীরে। তবে, এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই  ভূমিকম্পের কারণে জারি হয়নি সুনামির সতর্কতা। তবে  আচমকাই ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এদিন আফগানিস্তানের  ভূমিকম্পের জেরে পাকিস্তানের  ইসলামাবাদ, লাহোর ও এর আশেপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, গত সপ্তাহে রিখটার স্কেলে ৪. ৬ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তানের কোয়েটা। এই ভূমিকম্পের ফলে বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে  রাস্তায়  বেরিয়ে পড়ে। তবে বৃহস্পতিবার এই বড় ভূমিকম্পের জেরে আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১লা জানুয়ারি জাপানে ৭.৬  মাত্রায় জোরাল ভূমিকম্প হয়। তারপর থেকে পর পর ২০০ বার কেঁপে উঠেছে জাপানের মাটি। অন্য কম্পনগুলির অধিকাংশেরই মাত্রা ৩ বা তারও কম। আর তা দেখে অনেক বিশেষজ্ঞি মনে করছেন, ৩ এর ওপরে যে কম্পনগুলি অনুভূত হচ্ছে সেগিলি আদতে আফটার শকই নয়। সেগুলিও কার্যত এক একটি ভূমিকম্প। এই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৬১ জন । উল্লেখ্য, জাপানের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে জোরাল কেঁপে উঠল আফগানিস্তান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00