Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্বস্তি বাড়ল পার্থর, আয়কর দফতরের কাছে কী বললেন জামাই

নিজস্ব প্রতিনিধি : অস্বস্তি বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আয় বহির্ভূত ও বেনামি সম্পত্তি নিয়ে তদন্ত করছে আয়কর দফতর। সেই তদন্তে উঠে এসেছে, নিজের প্রভাব খাটিয়ে জামাইয়ের নামেও সম্পত্তি কিনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি আয়কর দফতরের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের বরান রেকর্ড করা হয়। সেখানে পার্থবাবুর জামাই […]

পাকিস্তানের  চেয়েও বেশি শক্তিশালী ভারতের পাসপোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ বিদেশ সফরে গেলেই লাগে পাসপোর্ট। তবে বিশ্বের সব দেশে ভ্রমণ করতে গেলে লাগে না পাসপোর্ট। তাই এবার নতুন বছরে সামনে এল কোন দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী। প্রতি বছরই শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স।সেই তালিকায় কত নম্বরে রয়েছে ভারতের নাম? জেনে নেওয়া যাক সেই তালিকা। এবার প্রকাশিত হওয়া […]

ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। তপসিয়া এলাকায় একটি রবারের গুদামে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন সকাল ১০টা নাগাদ তপসিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে একটি রবারের গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কালো ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় […]

সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে, ধাক্কা বিজেপিকে

সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টে বঙ্গ বিজেপির দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম।

থানা ঘেরাও অভিযানের পথে বিজেপি, ন্যাজাটে জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালির ঘটনার পর বৃহস্পতিবার ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। থানা ঘেরাওয়ের ডাক দেওয়ার পরই ন্যাজাট থানা এলাকায় ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন। বিজেপির অভিযানকে ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই থানার এক কিলোমিটার রেডিয়াস জুড়ে জারি হল ১৪৪ ধারা। এদিন বিজেপির তরফে থানা ঘেরাওয়ের অভিযান ডাক […]

জাতিসংঘের  আদালতে শুরু গাজায় ইজরায়েলি গণহত্যার শুনানি

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় গণহত্যা শুরু করেছে ইজরায়েল। এই গণহত্যা  নিয়ে এবার জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে শুরু হয়েছে শুনানি। গাজায় গণহত্যা নিয়ে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। এবার সেই মামলার  শুনানি হবে  নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের  আদালত ইন্টারন্যাশনাল কোর্টে। এই শুনানিতে উপস্থিত থাকবেন ইজরায়েল সরকারের মুখপাত্র ইলন লেভি।  দক্ষিণ আফ্রিকা আদালতে দাবি করেছে […]

শতাধিক বোমা হামলার হুমকি, ওয়াশিংটনে বন্ধ হল স্কুল

আন্তর্জাতিক ডেস্কঃ ইমেইলের মাধ্যমে ২০০টি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসিকে। এই মেল পরেই  ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওয়াশিংটন ডিসির পাশাপাশি নামকরা স্কুলগুলির কাছেও শত শত বোমা হামলার ইমেল এসেছে। এই ঘটনার জেরে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট জনগণকে আশ্বস্ত করেছে যে শিক্ষার্থীরা এবং কর্মীরা […]

ইডির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয়, জানাল আদালত

নিজস্ব প্রতিনিধি : সন্দেশখালিকাণ্ডে আপাতত স্বস্তিতে ইডি। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মৌখিক নির্দেশ দিয়ে জানিয়েছেন, সন্দেশখালিকাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এদিন ইডির তরফে আদালতকে জানানো হয়, সন্দেশখালির ঘটনায় চারটি এফআইআর হয়েছে। তারমধ্যে একটি মামলায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে ইডির অফিসারদের মারধর করা হয়। ইডির তরফে […]

গ্রেফতারি ঠেকাতে সুপ্রিম কোর্টে নিশীথ, খারিজ আবেদন

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গ্রেফতারি এড়াতে চাইলেন রক্ষাকবচ। আগামী সোমবার মামলার শুনানি।

কোনও পার্টি করা পছন্দ করত না, খুব কঠোর প্রেমিক ছিল ঋষি: নীতু কাপুর

তবে ঋষি অত্যন্ত ‘কঠোর’ বয়ফ্রেন্ড ছিলেন এবং তিনি আমাকে কখনই পার্টি করতে দিতে চাইতেন না। তাই, আমি কখনই পার্টি-সার্টি করিনি। তিনি সবসময় বলতেন, এটা করো না, ওটা করো না, বাড়ি এসো।

আট গোলের নাটকীয়তায় আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের  রিয়াদের কিং সাউদ ইউনাভার্সিটি স্টেডিয়ামে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে দু’বার পিছিয়ে পড়েও অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে হারাল চির প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে বিপক্ষের জালে ২ গোল গলিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিল কার্লোস আনচেলেত্তির ছেলেরা। […]

ব্রাজিলের পরবর্তী কোচ কে, জানাল ফুটবল ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন দরিভাল জুনিয়র। মার্চ থেকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা। সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে এই কথা নিশ্চিত করা হয়েছে। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা পর্যন্ত দরিভালকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে […]

শতাধিক কর্মীকে ছাঁটাই করল গুগল

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর পড়তেই কর্মী ছাঁটাই করল গুগল।   ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিমের শতাধিক কর্মীকে গুগল ছাঁটাই করছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভয়েস ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। এই এক বিবৃতি দিয়েছেন গুগলের এক মুখপাত্র । তিনি বলেন, “২০২৩ সালের দ্বিতীয়ার্ধে  আমরা  আমাদের টিমের মধ্যে বেশ […]

যাত্রী ও ক্রু সহ জাতিসংঘের হেলিকপ্টার ছিনতাই সোমালিয়ার জঙ্গিগোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি : যাত্রী ও ক্রু মেম্বার সহ জাতিসংঘের একটি হেলিকপ্টারকে ছিনতাই করল সোমালিয়ার একটি জঙ্গি গোষ্ঠী। হেলিকপ্টারটি মধ্য সোমালিয়ায় ওই জঙ্গিগোষ্ঠীর নিয়ন্ত্রাধীন এলাকায় অবতরণ করে।জানা গিয়েছে, জঙ্গিদের গুলিতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। বিবিসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমালিয়ার সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাব এই অপহরণকাণ্ডের সঙ্গে যুক্ত। যে হেলিকপ্টারটিকে জঙ্গিরা নিজেদের দখলে নিয়েছে, তাতে […]

খ্রিস্টান মতে বিয়ে হল ইরা-নূপুরের, কান্নায় ভিজল আমিরের চোখ

এদিন তাঁদের অনুষ্ঠানে মাত্র ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। ইরার মা রীনা দত্ত, অভিনেতা ইমরান খান সকলে বিয়ের শেষে দম্পতির সঙ্গে নেচে আনন্দ করেন।

বাট-লিফ্ট সার্জারির পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ২৬ বছরের মহিলার

সম্প্রতি এই সার্জারির পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ২৬ বছর বয়সী ব্রিটিশ মহিলা। যিনি অপরাশেনটি করে ছিলেন তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে।

ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে বয়কট ঘোষণা FWICE-এর

ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে আমরা বয়কটের ঘোষণা করছি, পরিবর্তে চলচ্চিত্র নির্মাতাদের শুটিংয়ের জন্যে কোনও ভারতীয় লোকেশন বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে দলে ঠাঁই হল না হেটমায়ারের

নিজস্ব প্রতিনিধি: অফ ফর্মে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ক্যারিবীয় স্কোয়াডে ঠাঁই হল না ব্যাটার সিমরান হেটমায়ারের। যদিও অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে রাজি না হওয়া জেসন হোল্ডার ও কাইল মায়ার্সকে টি টোয়েন্টি দলে জায়গা দেওয়া হয়েছে। সম্প্রতি খুব একটা ফর্মে নেই ক্যারিবীয় ব্যাটার সিমরান হেটমায়ার। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন […]

উড়ানের ঠিক আগে বিমানের দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়নের আগে এয়ার কানাডার একটি বিমানের দরজা খুলে লাফ দিলেন এক ব্যক্তি। গত ৮ জানুয়ারি টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ব্যক্তি বিমানে ওঠেন। তবে তিনি বিমানের সিটে না বসে দরজা খুলে লাফ  দেন। এই ঘটনায় তিনি ২০ ফুট নিচে পড়ে যায়। তিনি গুরত্বর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার […]

বছরে ২০ হাজার পুণ্যার্থীকে অযোধ্যা দর্শন করাবে ছত্তিশগড়ের বিজেপি সরকার

নিজস্ব প্রতিনিধিঃ এবার অযোধ্যার রাম মন্দির দর্শন নিয়ে নয়া উদ্যোগ নিল ছত্তিশগড়ের বিজেপি সরকার। অযোধ্যায় ভগবান রামের দর্শনে যেতে ইচ্ছুক পুণ্যার্থীদের বিনা মুল্যে ট্রেনের করে  নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ছত্তিশগড়ের সরকার। বুধবার মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, ট্রেনে করে বছরে ২০ হাজার মানুষকে অযোধ্যায় নিয়ে […]

0:00